প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী অনুপম সেনকে নিয়ে আবৃত্তি সংগঠন উচ্চারক আয়োজন করছে ভিন্ন আঙ্গিকের অনুষ্ঠান মননে অন্বেষণে।৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠেয় এই আয়োজনে অনুপম সেনকে সংবর্ধনা দেওয়া হবে। আলোচক থাকবেন গবেষক ও প্রাবন্ধিক ড. হায়াৎ মামুদ, বাংলাদেশ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক প্রমুখ। এতে সভাপতিত্ব করবেন দৈনিক আজাদীর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক অরুণ দাশ গুপ্ত। বিজ্ঞপ্তি।