অনুপম সেনের জন্মজয়ন্তী অনুষ্ঠান ৫ আগস্ট শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান ও সমাজবিজ্ঞানী অনুপম সেনের ৭৫তম জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা ২৮ জুলাই একাডেমির পরিচালক মো. জাহাঙ্গীর মিঞার সভাপতিত্বে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ৫, ৬ ও ৭ আগস্ট জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ জন্মজয়ন্তী উদ্যাপন করা হবে।
প্রস্তুতি সভায় জন্মজয়ন্তী উপলক্ষে নানা উপকমিটি গঠন করা হয়। এতে সার্বিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক রাশেদ রউফ। উপকমিটি জন্মজয়ন্তী উদ্যাপন পরিষদের আহ্বায়ক আনোয়ারা আলম ও সচিব আমিনুর রশীদ কাদেরীর সঙ্গে একযোগে কাজ করবে।
প্রস্তুতি সভায় বক্তব্য দেন নেছার আহমদ, রীতা দত্ত, বিপুল বড়ুয়া, অরুণ শীল, রহমান হাবীব, অজিত কুমার আইচ, তালুকদার হালিম, বিধান মিত্র, বিকিরণ বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।