অনুপ্রেরণা জোগাবে জাগরণের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিরেক্টর মার্কেটিং, বাংলালিংকজাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকে যুগ যুগ ধরে বাংলা ভাষায় রচিত ও অনূদিত গণসংগ্রামের শত শত গান সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। তার প্রথম পদক্ষেপ জাগরণের গান নামের ৭১টি গানের এই সংকলন বের হয় ২০০৯ সালে। এরই ধারাবাহিকতায় এবার হলো জাগরণের গান-২ অ্যালবাম।বাংলালিংক শ্রদ্ধা করে বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যকে, বাঙালির হার না মানার মানসিকতাকে, আর তাই বিশ্বাস করে দিনবদলের গানে। সংগ্রামের ময়দানে অনুপ্রেরণা হয়ে ওঠা তেমনই কিছু কথা ও সুরকে এক মলাটে বেঁধে রাখাতে জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের এই প্রয়াসের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আজ আমরা অত্যন্ত গর্বিত।আমাদের বিশ্বাস, নতুন প্রজন্মের দিনবদলের পথেও অনুপ্রেরণা জোগাবে জাগরণের গান।