অনুপ্রেরণাদায়ী নারীকে নিয়ে লেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের নেতৃত্ব ও শিল্পকর্মের মধ্য দিয়ে সমাজে সচেতনতা তৈরি করতে প্রতিষ্ঠিত হয়েছে হার স্টোরি। এনার্জিস পাওয়ার করপোরেশন লিমিটেডের একটি সামাজিক উদ্যোগ। হার স্টোরি ফেসবুকে ৯ মে একটি প্রচারণা কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে বাংলাদেশের যেকোনো নারী তাঁর জীবনের আদর্শ কোনো নারীকে নিয়ে ২০০ শব্দের মধ্যে একটি লেখা পাঠাবেন। লেখা পাঠানোর শেষ তারিখ ৩০ মে। সেরা ১০ লেখার জন্য থাকছে পুরস্কার। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীর লেখা হার স্টোরির ওয়েবসাইটে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হবে।

লেখা পাঠানোর ঠিকানা:

[email protected], ফেসবুক পেজ: fb/herstorybd