অনেক দিন আগের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোপ দ্বিতীয় উর্বানের ভাষণে ক্রুসেডের বীজ বপন করা হয়েছিল। সেলজুক তুর্কিদের বিরুদ্ধে সম্রাট আলেক্সিস সাহায্য চেয়ে পাঠান এবং ফিলিস্তিনে খ্রিষ্টান তীর্থযাত্রীদের নিরাপত্তার ব্যাপারে উৎকণ্ঠার সৃষ্টি হয়। পোপ উর্বান তাঁর ভাষণে সম্রাট কীভাবে স্যাক্সনদের বলপ্রয়োগে খ্রিষ্টধর্ম গ্রহণে বাধ্য করেছিলেন এবং স্পেনের মুসলিম শাসকদের সঙ্গে যুদ্ধ করেছিলেন, তার কথা স্মরণ করিয়ে দেন। কিন্তু একাদশ শতকে শক্তির ভারসাম্য পশ্চিমের দিকে হেলতে শুরু করে। রাজারা সরকারব্যবস্থায় বিশপদের নিয়োগ দেওয়া শুরু করেন। বহু বছরের মধ্যে প্রথমবারের মতো পোপেরা ইউরোপের জনমতকে নিজেদের পেছনে একতাবদ্ধ করতে সক্ষম হন। ফলে ক্রুসেড শুরু করা সহজ হয়ে ওঠে। আর এই ক্রুসেডকে ঘিরে তৈরি হয়েছে দ্য ফাস্ট টেম্পলার গেমটি। গেমের কাহিনি গড়ে উঠেছে একজন ফরাসি টেম্পলার সেলিয়ান ডি অ্যারেস্টাইড এবং তাঁর সহযোগী মেরি ডি ইবেলিন নামের এক উচ্চবংশীয় ভদ্রমহিলাকে ঘিরে। গেমটিতে তাঁদের নিয়ে ভেদ করতে হবে গির্জার ভেতরের বিভিন্ন গোপন কার্যক্রম। চার্চের ভেতরে কেউ কোনো ষড়যন্ত্র করছে কি না, তা ধীরে ধীরে উন্মোচন করতে হবে সেলিয়ানকে নিয়ে। সেই সঙ্গে উদ্ঘাটন করতে হবে হোলি গ্রেইলের রহস্য। গেমে ত্রয়োদশ শতকের ইউরোপীয় ইতিহাস তুলে ধরা হয়েছে। প্রায় ২০টি ঐতিহাসিক স্থানের সমন্বয়ে গেমে ফুটিয়ে তোলা হয়েছে ইউরোপীয় সভ্যতা ও সংস্কৃতির কথা। চরিত্রগুলোর বেশভূষা ও পরিবেশে পাওয়া যাবে পুরোনো দিনের ছাপ। অস্ত্রের মধ্যে সেলিয়ানের হাতে শোভা পাবে ঢাল ও তলোয়ার এবং মেরির হাতে ক্রসবো। সব মিলিয়ে গেমটি খারাপ লাগার কথা নয়। কারণ গ্রাফিক্স আর শব্দশৈলী সবকিছুই করা হয়েছে গেমসের চরিত্র বুঝে।সূত্র: গেমস্পটযা লাগবেঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ ৭/এক্সপি  প্রসেসর: ইন্টেল কোর টু ডুয়ো ২.০ গিগাহার্টজ  ভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিক্স এক্সিলারেটর  সিডি-রম ড্রাইভ: ৮ এক্স  র‌্যাম: ১ গিগাবাইট  ২৫৬ মেগাবাইট মেমোরির পিক্সেল শেডার  ডাইরেক্ট এক্স: ৯.০  হার্ডডিস্ক: ৪ গিগাবাইট খালি জায়গা