অনেকেরই পাশে তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাফিয়া গাজী রহমান
সাফিয়া গাজী রহমান

তিনি জানেন, আরও বেশ কিছুদিন বেঁচে থাকতে হবে তাঁকে। হাতে এখনো অনেক কাজ। তাই ক্যানসারের মতো দুরারোগ্য রোগটির সঙ্গে লড়াই করেও ভালো আছেন সাফিয়া গাজী রহমান। থেমে যায়নি তাঁর কাজ। শিক্ষকতার পাশাপাশি সমাজের দুস্থ মানুষের সেবা করার কাজও চলছে।

প্রায় ২৮ বছর আগে চট্টগ্রাম শহরে সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ নামে একটি ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন সাফিয়া। সে সময় তিনি সদ্য বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করেছেন।

প্রথম উদ্যোগে সফল হয়েও আর কিছু করতে চাইলেন সাফিয়া। বললেন, ‘আমার স্কুলে যারা পড়তে এসেছে, তারা অধিকাংশই সচ্ছল ও বিত্তবান পরিবারের সন্তান। কিন্তু যাদের সে সুযোগ নেই?’ নিজের এই ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে রূপ দেওয়ার সুযোগ হলো স্যালি মরিসন নামের এক স্কটিশ নারীর সঙ্গে পরিচয়ের সুবাদে। সেটা ১৯৯০ সাল। সাফিয়া আর স্যালি মিলে একদিন চট্টগ্রামের জিইসি মোড় থেকে তুলে নিলেন ১১টি ভিক্ষুক ছেলেমেয়েকে। তাদের মা-বাবাকে খবর দেওয়া হলো। ঠিক হলো, তাঁদের মাসে ৩০০ টাকা করে দেওয়া হবে। এই শিশুদের গোসল করানো, খাওয়ানো সব কাজ করতেন তাঁরা। এদের জন্য শিক্ষক রাখা হলো। আবার সানশাইনের শিক্ষার্থীরাও প্রতিদিন পালা করে পড়াত। এভাবেই শুরু হয়েছিল। স্যালি নিজের দেশে ফিরে গেলেও এখনো চলছে সানশাইন ফ্রি স্কুল।

১৯৯২ সালে বিত্তহীনদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার জন্য ফ্রি-ফ্রাইডে ক্লিনিক চালুর উদ্যোগ নিলেন সাফিয়া। প্রায় তিন বছর নানা জায়গায় ঘুরে এই ক্লিনিকের কার্যক্রম চালালেও বর্তমানে ফিরিঙ্গি বাজারে স্থায়ী রূপ পেয়েছে এই ফ্রি-ফ্রাইডে ক্লিনিক।

একদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের একটি দৃশ্য তাঁর মনকে নাড়া দিল। মাটিতে শুয়ে আছেন অসংখ্য রোগী। চারদিকে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ। কথা বললেন দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে। সরকারি হাসপাতালের নানা সীমাবদ্ধতার কথা বললেন তাঁরা। তাঁদের অনুরোধে সহূদয় বিত্তবানদের কাছ থেকে ৬০টি স্টিলের আলমারি ও সাতটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র সংগ্রহ করে দিলেন সাফিয়া। প্রসূতি ওয়ার্ডের চেহারাটাই পাল্টে গেল। সাফিয়া বললেন, ‘সবার সহযোগিতায় গাইনি ওয়ার্ডে আমরা তৈরি করেছি সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত অপারেশন থিয়েটার।’

কাজ এখানেই শেষ হলো না। একদিন গিয়েছিলেন হাসপাতালের লিউকেমিয়া আক্রান্ত শিশুদের ওয়ার্ডে। সে সময় ১৯টি শিশু ছিল সেখানে, যারা ভুগছে ব্লাড ক্যানসারে। এ রোগের চিকিৎসা বেশ ব্যয়বহুল। গরিব মা-বাবা কোত্থেকে পাবেন এই টাকা? মৃত্যুর প্রহর গোনাই যেন তাদের নিয়তি।

আবার দ্বারে দ্বারে ঘোরা, আবার মানুষের কাছে হাত পাতা। এবারও সাড়া পেলেন তিনি। সাফিয়ার অভিজ্ঞতা হলো, মানুষ ভালো কাজে এগিয়ে