অনোমার উদ্যোগে বেণীমাধব ও ফণীভূষণ স্মারক বক্তৃতামালা অনুষ্ঠিত

অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে বেণীমাধব ও ফণীভূষণ স্মারক বক্তৃতামালার দশম বক্তৃতা অনুষ্ঠান ৪ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি দীপক কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপম কিশোর বড়ুয়া।
‘আমার সাহিত্যকর্ম ও জীবন: স্বকীয় মূল্যায়ন’ বিষয়ে বক্তব্য দেন কথাসাহিত্যিক ও নিসর্গী প্রেমিক বিপ্রদাশ বড়ুয়া। বক্তৃতায় তিনি বলেন, একজন লেখককে মাটি, মানুষ ও দেশের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।
এতে বক্তব্য দেন কথাসাহিত্যিক ফেরদৌস আরা আলীম, কবি ও সাংবাদিক আবুল মোমেন, সংগঠনের মহাসচিব আশীষ কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ একাডেমীর সুজন কুমার বড়ুয়া। স্মারক বক্তার জীবনী পাঠ করেন ‘অমিতাভ’ সম্পাদক শ্যামল চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্কৃতিকর্মী দীপায়ন বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জিকু বড়ুয়া। বিজ্ঞপ্তি।