অন্তত শনিবার হাসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেন থেকে নেমেই বমি করে দিলেন একজন। স্টেশনের প্রহরী ছুটে এসে জিজ্ঞেস করলেন, কী হয়েছে আপনার? কী আর হবে, ট্রেনের যেদিকে ইঞ্জিন সেদিকে পিঠ দিয়ে বসে ভ্রমণ করলেই আমার এমন হয়! বলেই আরেকবার হরহর বমি করে দিলেন তিনি।সামনের আসনের কারও সঙ্গে পাল্টাপাল্টি করে বসলেই তো পারতেন। কী করে পাল্টাব, সামনের আসনে যে কেউই ছিল না! খুব মনোযোগ দিয়ে নাস্তা করছিলেন আজিজ সাহেব। পাশে বসে থাকা তাঁর ছোট ছেলে একসময় জিজ্ঞেস করল, আচ্ছা বাবা, পোড়া আলু খেতে কেমন লাগে?আহ! কী কথা মনে করে দিলি রে বাপ, খুবই মজার খাবার সেটা। জিভে পানি এসে গেল!সত্যিই? কী মজা!হঠাত্ এই প্রশ্ন কেন বল তো?একটু আগে ফোন এসেছিল, তোমার আলুর গুদামে আগুন লেগেছে।পাশের বাসার কলেজপড়ুয়া ছেলেটিকে ডেকে এনেছেন এক বৃদ্ধ। নিজে পড়ালেখা জানেন না। ছেলেটার হাতে একটা বিস্কুট ধরিয়ে দিয়ে বললেন, বাবা, আমার হয়ে একটা কাজ করে দেবে?কী কাজ? বলেন।তেমন কিছু না, যদি একটা চিঠি লিখে দিতে!আচ্ছা ঠিক আছে, বলেন কী লিখতে হবে।এরপর ঘণ্টাখানেক ধরে লোকটার কথানুযায়ী পুরো চিঠিটাই লিখে ফেলল ছেলেটা।চিঠি লেখা হলে সে লোকটাকে জিজ্ঞেস করল, আর কিছু? বৃদ্ধ মাথা চুলকে বললেন, হ্যাঁ, চিঠির নিচে লিখে দাও—জঘন্য হাতের লেখা আর বানান ভুলের জন্য মার্জনা করিবেন।রফিক সাহেব তাঁর ছোট ছেলেকে নিয়ে দাঁত মাজতে গিয়ে দেখেন ব্রাশ বেজায় শক্ত। চিন্তিত মুখে ছেলেকে জিজ্ঞেস করেন, সকালেই তো ব্রাশটা নরম রেখে গেলাম, এখন এত শক্ত লাগছে কেন, বল তো? ছেলের ঝটপট জবাব, ঠিকই বলেছ বাবা, দুপুর পর্যন্ত জানালায় রং করার সময়ও বেশ নরমই ছিলো ওটা।দুই ড্রাইভার আড্ডা দিচ্ছে—কি রে, শুনলাম তোর নাকি চাকরি যায় যায় অবস্থা! আজকেও দেখি গাড়ি নিয়ে বের হয়েছিস! বসরে ক্যামনে হাত করলি?হে হে, ঘটনা আছে! চাকরি যাওনের কথা শুইনাই ইচ্ছা কইরা দামি গাড়িটার একটা হেডলাইট দিছিলাম ভাইঙ্গা!তারপর?তারপর আর কী! বস কইল আগামী ছয় মাসে হেডলাইট ভাঙা বাবদ যত খরচ পড়ে তত টাকা আমার বেতন থেইকা কাইটা রাখব। তাতে কী, ছয় মাসের জন্য তো চাকরিটা একদম পাক্কা!এক ব্যস্ত বাবা তার মেয়ের গৃহশিক্ষককে সামনে পেয়ে জিজ্ঞেস করলেন, কী খবর মাস্টার সাহেব, আমার মেয়ে কেমন পড়ছে? বড় হয়ে সে কী হবে মনে হয়?গৃহশিক্ষক খানিক আমতা আমতা করে বললেন, আমার তো মনে হয় সে আকাশচারীই হবে।ভীষণ অবাক বাবা। বলেন কী! এত কিছু থাকতে সে কেন আকাশচারী হবে, কী দেখে আপনি এমন ভবিষ্যত্ বাণী করেন? বারবার পড়ানোর পরও যখন আপনার মেয়েকে কিছু জিজ্ঞেস করি, তখন ওকে দেখলে মনে হয় যেন এইমাত্র আকাশ থেকে পড়ল!মানসিক হাসপাতালের চিকিত্সক প্রতিদিনের মতো সকালে গিয়েছেন রোগীদের খোঁজখবর নিতে। এক নম্বর কক্ষে ঢুকে দেখেন, একজন মাটিতে বসে খুব মনোযোগ দিয়ে কিছু একটা কাটছে। আরেকজন উল্টো হয়ে ছাদের একটা কাঠে পা বেঁধে ঝুলে আছে! চিকিত্সক প্রথমজনকে জিজ্ঞেস করলেন, কী করছেন আপনি? কেন দেখতে পারছেন না, আমি একটা কাঠ কাটছি! ও আচ্ছা, কাঠ কাটছেন, ভালো কথা। ছাদের জনকে দেখিয়ে বললেন, কিন্তু উনি ছাদে এভাবে উল্টো হয়ে ঝুলে কী করছেন? কী আর করবে, সে আসলে নিজেকে একটা বাল্ব ভাবছে। চিকিত্সক চিন্তিত মুখে বললেন, কিন্তু তার সব রক্ত তো মাথায় চলে এসেছে, ভয়ানক ব্যাপার এটা! আপনি তার বন্ধু হয়েও এটা দেখছেন! তাকে নামানোর চেষ্টা করছেন না কেন? তা শুনে প্রথমজন দাঁত কেলিয়ে হেসে বলে, আরে ধুর, ওরে নামাইলে তো সব অন্ধকার হয়ে যাবে! তখন আমি কাজ করব ক্যামনে?কৌতুক সংগ্রহ: সিদ্ধার্থ মজুমদার