অন্তত শনিবার হাসুন
উকিলমামলা-মোকদ্দমা আর কোর্ট-কাছারির ব্যাপার মানেই আইনজীবীদের কাছে ধরনা দেওয়া।আইনজীবী বলুন, উকিল বলুন—উকিল আর মক্কেলের ব্যাপারস্যাপার নিয়ে সরস কৌতুকের কমতি ছিল না কোনোকালেই। দেখুন, তারই কিছু নমুনা।উকিল: আচ্ছা, আপনি ওই লোকের ঘড়ি চুরি করলেন কেন?মক্কেল: না! আমি তো চুরি করিনি। তিনি নিজেই আমাকে ঘড়িটি দিয়েছেন।উকিল: কী বলছেন! তিনি কখন আপনাকে ঘড়িটি দিলেন?মক্কেল: কেন? আমি যখন আমার বন্দুকটি দেখালাম!নতুন এক মক্কেল বিখ্যাত এক উকিলের সঙ্গে দেখা করতে এসেছেন—মক্কেল: আচ্ছা, আপনার ফি কত?উকিল: আমি প্রতি তিনটি প্রশ্নের উত্তরে ১৫ হাজার টাকা নিই।মক্কেল: কেন, আপনি এত বেশি টাকা নেন কেন?উকিল: এটাই তো আমার ন্যায্য পারিশ্রমিক। হাতে সময় কম। এবার আপনার তিন নম্বর প্রশ্নটি বলে ১৫ হাজার টাকা দিয়ে জলদি কেটে পড়ুন!এক মক্কেল দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে উকিলের কক্ষে ঢুকে তাঁর সঙ্গে কথা বলছেন—মক্কেল: উকিল সাহেব, আমি একটু আগে সিনেমা দেখতে গিয়েছিলাম। কিন্তু সেখানে তো সিনেমা দেখানোর বদলে জ্যান্ত মানুষ কাটা দেখাচ্ছে।উকিল: তা আপনি সিনেমা দেখার জন্য কোন সিনেমা হলে গিয়েছিলেন, শুনি?মক্কেল: কেন? সব থিয়েটারেই তো সিনেমা চলে। আমি যে থিয়েটারে গিয়েছিলাম, তার সামনে লেখা ছিল ‘অপারেশন থিয়েটার’।কার পেশা আগে এসেছে—এ নিয়ে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার আর একজন উকিল খোশগল্পে মেতেছেন। ডাক্তার বললেন, ‘সবার আগে মানুষ এসেছে। আমরা মানুষের রোগ নিয়ে কাজ করি, তাই চিকিত্সা পেশাটাই সবচেয়ে প্রাচীন।’ প্রকৌশলী কিছুতেই মানতে রাজি নন, ‘কিন্তু মানুষ আসার আগে তো তাদের ঘরবাড়ি বানাতে হয়েছে নাকি! তাহলে তো ইঞ্জিনিয়ারই আগে আসে।’ এবার উকিলের পালা—‘তো মশাই, বাড়ি বানানোর আগে তো মামলা-মোকদ্দমা করে মানুষকে জমির মালিক হতে হয়েছে, তাই না? তাহলে এবার আপনারাই বলুন, কার পেশাটা আগে আসে?’নদীর ধারে এক উকিল আর এক প্রকৌশলী মাছ ধরছেন। দুজনেই দুজনকে চিনতে পেরে কথা বলছেন—প্রকৌশলী: আরে, আপনি এখানে কেন?উকিল: আর বলবেন না! আগুনে পুড়ে আমার সবকিছু শেষ হয়ে গেছে। তবে আজই বিমা প্রতিষ্ঠান আমাকে সব টাকা ফেরত দিয়ে দেবে।প্রকৌশলী: বলেন কি! আমারও তো একই অবস্থা। বন্যায় আমার ঘরবাড়িসহ সবকিছু ভেসে গেছে রে ভাই! আমারও বিমা করা ছিল। তাই আজই তারা আমাকে সব অর্থ ফেরত দেবে।উকিল: তা মশাই, আপনি বন্যাটা কীভাবে ঘটালেন, বলুন তো?কৌতুক সংগ্রহ: আবু হেনাকার্টুন: মাহফুজ রহমান।