অন্তত শনিবার হাসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

(প্রথম কিস্তি)অসুখ-বিসুখ ব্যাপারগুলো মোটেও কোনো ভালো কথা নয়। কিন্তু চিকিৎসক-রোগীর মধ্যকার সরস আলাপ থেকে মজা পাওয়া তো আর দোষের নয়।বিটলু মুখ কাচুমাচু করে চিকিৎসকের সামনে দাঁড়িয়ে আছেন। চিকিৎসক তাঁকে দেখে জিজ্ঞেস করলেন—ব্যাপার কী বলুন তো? আপনাকে এত বিষণ্ন লাগছে কেন?বিটলু: আর বলবেন না ডাক্তার সাহেব! আপনার নার্স আজকে আমার রক্ত পরীক্ষা করবেন।চিকিৎসক: তো, তাতে হয়েছেটা কী? বিটলু: আমার রক্ত পরীক্ষা করবেন শুনে আমি তো কাল সারা রাত রক্ত নিয়ে পড়াশোনা করেছি। জানি না পরীক্ষাটা কেমন হবে? খুব টেনশন হচ্ছে।চিকিৎসক: আমি আপনাকে যে ওষুধ লিখে দিয়েছিলাম, খেয়েছেন তো?রোগী: ডাক্তার সাহেব, ওষুধ ঠিকই কিনেছি কিন্তু খেতে তো পারিনি।চিকিৎসক: কেন, ওষুধ খেতে সমস্যা কী হয়েছিল?রোগী: খাব কেমন করে? বোতলে খাওয়ার কথা তো লেখা ছিল না, বরং লেখা ছিল—বোতলের ছিপি শক্ত করে লাগান এবং ঠান্ডা স্থানে রাখুন।মোহন হাঁপাতে হাঁপাতে চিকিৎসকের কক্ষে এসে তাঁকে বললেন—‘ডাক্তার সাহেব, আমার বুকে খুব ব্যথা। বুকের একটা এক্স-রে করুন, প্লিজ। চিকিৎসক: মনে হয় আগে আপনার চোখ পরীক্ষা করাই জরুরি।‘ব্যথা আমার বুকে, আর আপনি কিনা চোখ পরীক্ষার কথা বলেন!’—বললেন মোহন।ডাক্তার হাসিমুখে জানালেন, ‘আমি তো ঠিকই বলেছি। বাইরে বড় অক্ষরে লেখা ‘পশু হাসপাতাল’ এটা পড়েও আপনি কী করে এখানে ঢুকলেন শুনি?এক রোগী চিকিৎসকের কাছে এসেছেন পরামর্শ চাইতে—রোগী: আমি দিন দিন মুটিয়ে যাচ্ছি। কী করব বলুন তো?চিকিৎসক: হুম্ম্, তা আপনি এক কাজ করুন, কিছু কিছু সময়ে আপনি মাথাটা শুধু একবার ডানে আর একবার বাঁয়ে ঘোরাবেন। ব্যস, তাতেই বোধ করি কাজ হবে।রোগী: তা কোন কোন সময় এভাবে মাথা ঘোরাতে হবে?চিকিৎসক: কেন, যখন কেউ আপনাকে কোনো কিছু খাওয়ার কথা বলবে ঠিক তখনই!এক ভদ্রলোক গেছেন চিকিৎসকের কাছে , ‘ডাক্তার সাহেব, আমার স্ত্রী একদম কানে শোনে না। কী করি বলুন তো?’ এ কথা শুনে চিকিৎসক বললেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন যে তিনি আসলেই কানে শুনতে পান কি না। যখন আপনার স্ত্রী রান্নাঘরে কাজ করবেন ঠিক সেই মুহূর্তে ১৫ ফুট দূর থেকে তাঁর সঙ্গে কথা বলবেন। তাতেও যদি না শোনেন, তাহলে আরেকটু কাছে গিয়ে বলবেন। দেখুন, এতে কাজ হয় কি না।পরদিন ভদ্রলোক দেখলেন, তাঁর স্ত্রী রান্নাঘরে কাজ করছেন। তিনি ১৫ ফুট দূর থেকে স্ত্রীকে প্রশ্ন করলেন, ‘আজ কী রান্না করছ?’ ভদ্রলোক কোনো উত্তর পেলেন না। এরপর তিনি একটু কাছে এসে একই প্রশ্ন করলেন, কিন্তু এতেও কোনো উত্তর পেলেন না। এভাবে তিনবার কাছে এসে একই প্রশ্ন করেও স্ত্রীর কোনো সাড়া না পেয়ে তিনি এবার একদম কানের কাছে গিয়ে চিত্কার করে বললেন, ‘কী রান্না করছ আজ?’ ‘আমি চার-চারবার বললাম, মুরগি রান্না করছি, এ কথা কি তোমার কানে যায় না, নাকি?’—স্ত্রীর জবাব।রোগী চিকিৎসকের কাছে এসেছেন পরীক্ষা-নিরীক্ষার ফলাফল জানতে।চিকিৎসক: আমার কাছে আপনার জন্য দুটি সংবাদ আছে। একটা হচ্ছে দুঃসংবাদ আরেকটা আরও বেশি দুঃসংবাদ।রোগী: ঠিক আছে, আগে দুঃসংবাদটিই বলুন।চিকিৎসক: রিপোর্ট বলে, আপনার আয়ু আর মাত্র ২৪ ঘণ্টা। এটা খুবই দুঃখের একটা ব্যাপার।রোগী: তা আরও বেশি খারাপ সংবাদটি কী শুনি?চিকিৎসক: এই সংবাদটি আপনাকে গতকালই পাঠানো উচিত ছিল। কিন্তু পারিনি বলে দুঃখিত।এক বৃদ্ধের বাঁ পায়ে প্রচণ্ড ব্যথা। চিকিৎসা করাতে গেছেন চিকিৎসকের কাছে। চিকিৎসক ওই ব্যক্তির বাঁ পায়ের পরীক্ষা-নিরীক্ষা করে কোনো রোগ ধরতে না পেরে রোগীকে বললেন, ‘মনে হচ্ছে, বাঁ পায়ের ব্যথাটা আপনার বয়সের কারণে হতে পারে।’ এ কথা শুনে রোগী তো হতবাক। ‘এটা কিছুতেই হতে পারে না, আপনার পরীক্ষাতেই ভুল আছে’—বৃদ্ধ রোগীর জবাব।রোগীর কথায় চিকিৎসক রেগে বললেন, ‘দেখুন, ডাক্তারি করতে করতে আমি বুড়ো হয়ে যাচ্ছি, আর আপনি বলেন কিনা আমার পরীক্ষাতেই ভুল!’ রোগীর জবাব, ‘আমার দুই পায়ের বয়সই তো সমান। আর আপনি বলছেন শুধু বাঁ পায়ের ব্যথাটা বয়সের কারণে হয়েছে। তার মানে আমার ডান পা এখনো তরুণ? এভাবে বুঝ দিলে কি চলবে বলুন?