অন্তত শনিবারে হাসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

চকলেটের দোকানে খোকার সঙ্গে দেখা হলো এক ভদ্রলোকের।
ভদ্রলোক: খোকা, এত চকলেট খেয়ো না। খেলে তোমার দাঁতে পোকা হবে, পেট খারাপ হবে, অল্প বয়সেই নানা রোগবালাই ধরবে।
খোকা: আপনি বুঝি অনেক দিন বাঁচতে চান?
ভদ্রলোক: অবশ্যই।
খোকা: আমার দাদির বয়স ১০৭ বছর।
ভদ্রলোক: তোমার দাদি নিশ্চয়ই ছোটবেলায় এত বেশি চকলেট খেতেন না।
খোকা: সেটা জানি না। তবে দাদি কখনোই অন্যের ব্যাপারে নাক গলান না।

গৃহপরিচারিকার কাছে পল্টু আর সুমিকে রেখে বেড়াতে গেছেন ওদের বাবা-মা। গৃহপরিচারিকাকে বাবার চেয়ারে বসতে দেখে চেঁচিয়ে উঠল সুমি, ‘তুমি আমার বাবার চেয়ারে বসলে কেন?’
গৃহপরিচারিকা: বাবা তো এখন বাসায় নেই। তা ছাড়া এখানে আমিই সবচেয়ে বড়, সুতরাং আমিই তোমাদের বস।
পল্টু: তাহলে তুমি মায়ের চেয়ারে বসো।

চালকের আসনে ডেভিড, পেছনের সিটে বসেছে ছেলে জনি।
হঠাৎই ফাঁকা রাস্তায় গাড়ির হর্ন বাজালেন ডেভিড।
ডেভিড: আহা, ভুল করে হর্নে চাপ পড়ে গেছে।
জনি: জানি।
ডেভিড: কী করে বুঝলে?
জনি: কারণ, এবার তুমি ‘নালায়েক, দেখে চলতে পারিস না?’ বলে চেঁচিয়ে ওঠোনি!

রুমকীর হাতব্যাগটা হারিয়ে গিয়েছিল। ব্যাগটা পেয়ে ফেরত দিতে এল বিলু।
রুমকী: আশ্চর্য। আমি যখন ব্যাগটা হারিয়েছি, তখন ভেতরে একটা ৫০০ টাকার নোট ছিল, এখন ভেতরে ১০টা ৫০ টাকার নোট—এটা কেমন করে সম্ভব!

বিলু: সম্ভব। কারণ, এর আগে যখন আমি একজনের ব্যাগ ফেরত দিতে গিয়েছিলাম, তাঁর কাছে আমাকে পুরস্কার দেওয়ার মতো ভাঙতি টাকা ছিল না!

সংগ্রহ: মো. সাইফুল্লাহ