অন্তত শনিবারে হাসুন
পল্টু গেছে এক পরামর্শকের কাছে।পল্টু: স্যার, পড়তে বসলেই আমার শুধু ঘুম আসে।পরামর্শক: তোমাকে ধ্যান করতে হবে। শোনো, পড়ার আগে আসন গেড়ে বসবে। চোখ বন্ধ করবে। কল্পনা করবে, তুমি একটা সবুজ মাঠে দাঁড়িয়ে আছ। মাঠের শেষে একটা বাড়ি। তোমার মনের বাড়ি। মনের বাড়িতে প্রবেশ করবে। দেখবে সুন্দর ঝরনা। নিজের ইচ্ছেমতো ঘুরে বেড়াবে। দেখবে, একদম ঝরঝরে লাগছে। ঘুম দূর হয়ে যাবে...পল্টু: ধুত্তোরি! আপনার কাছে আসাই ভুল হয়েছে। এত কিছু না করে আধঘণ্টা ঘুমিয়ে নিলেই হয়!সামিয়া: কিরে, তোর মেয়ের নাম কী রেখেছিস?রাইসা: ক্যাফেইন।সামিয়া: সে কী! এত সুন্দর সুন্দর নাম থাকতে এমন খটমটে একটা নাম রাখলি?রাইসা: হুঁ। কারণ, ও আমাকে একটা রাতও ঘুমাতে দেয় না!প্রশ্ন: কখন বুঝবেন, আপনার ইনসমনিয়া (ঘুম না-আসা রোগ) গুরুতর হয়ে উঠেছে?উত্তর: যখন অফিসের মিটিংয়ে বসেও আপনার ঘুম পাবে না!প্রশ্ন: কোন প্রশ্নের উত্তরে কখনো ‘হ্যাঁ’ বলা যায় না?উত্তর: তুমি কী ঘুমাচ্ছ?রোগী: ডাক্তার সাহেব, আমাকে বাঁচান! আমি ভয়াবহ ইনসমনিয়ায় আক্রান্ত।ডাক্তার: কেমন?রোগী: যদি কখনো রাতে ঘুম এসেও যায়, স্বপ্নে দেখি, আমি জেগে আছি!সর্দারজি গেছেন ডাক্তারের কাছে।সর্দারজি: ডাক্তার সাহেব, আমার ভুলোমনা রোগটা মারাত্মক হয়ে উঠেছে। এই রোগের জন্য রাতে আমার ঘুমই হয় না।ডাক্তার: কেন? ভুলোমনা হওয়ার সঙ্গে রাতে ঘুম না হওয়ার কী সম্পর্ক?সর্দারজি: আমি যে চোখ বন্ধ করতে ভুলে যাই!রোগী: ডাক্তার সাহেব, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এক ঘণ্টা আমার মাথা ব্যথা করে। সমাধান কি, বলুন তো?ডাক্তার: এক ঘণ্টার বেশি ঘুমানোর চেষ্টা করুন!মানুষের ঘুমের গড় চাহিদা হলো—‘আর মাত্র ৫ মিনিট’!সংগ্রহ: মো. সাইফুল্লাহ