প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬ জানুয়ারি নগরের চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন অন্তরা হাওয়াইয়ান গিটার শিল্পী গোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় নবীন-প্রবীণ গিটার শিল্পীদের পরিবেশনায় গিটার সন্ধ্যা। আসরে ছিল একক ও সমবেত গিটারের পরিবেশনা।
অনুষ্ঠানের শুরুতে ছিল প্রদীপ দাশের কম্পোজিশন গিটারের সমবেত উপস্থাপনা ‘ইজি মুড’। সমবেত পরিবেশনার পর সংগঠনের সভাপতি বাবুল সেনগুপ্তের সভাপতিত্বে আয়োজন করা হয় কথামালার। আসরে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার।
কথামালার পর গিটারের সুরে মাতান সংগঠনের শিল্পীরা। বিজ্ঞপ্তি