অন্তর্যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২০০৫ সালের শেষের দিকে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ তাঁদের অন্তর্যাত্রা ছবিটির শুটিং শেষ করেন। চলচ্চিত্র সম্পাদনার সময় ছবিটির প্রধান চরিত্রের একটি অতিরিক্ত দৃশ্যের প্রয়োজন হয়ে পড়ে। ওই সময় ছবিটির মূল অভিনেতা মালয়েশিয়ায় থাকায় তাঁরা এই চরিত্রটির জন্য একজন ‘ডামি আর্টিস্ট’ খুঁজছিলেন। আমার বড় ভাই সারওয়ার বাপী ছিলেন এই ছবির সহকারী পরিচালকদের একজন।
ওই সময় আমার বড় ভাই তারেক ও ক্যাথরিন মাসুদকে আমার কথা বলেন। তারেক মাসুদ আমাকে নিয়ে যেতে বললেন। বড় ভাই আমাকে বিস্তারিত বুঝিয়ে বললেন। তারপর একদিন সত্যি সত্যি সকালবেলায় বড় ভাইয়ের সঙ্গে তারেক মাসুদের ঢাকার বাসায় গেলাম। আমার বড় ভাই তারেক মাসুদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তারেক মাসুদ বলছিলেন, ‘কী অদ্ভুত মিল! ক্যাথরিন এদিকে আসো, দেখো।’ ক্যাথরিন আমাকে দেখে হাসলেন। তারেক মাসুদ বলে উঠলেন, ‘হি ইজ দ্য রাইট পারসন, যাকে আমরা খুঁজছিলাম।’
তারপরের কয়েকটা দিন ঘোরের মধ্যেই ছিলাম। এত অসাধারণ মানুষের এত সাধারণ ব্যবহার হতে পারে, কখনোই তা ভুলে যেতে পারব না। কখনো চিন্তাই করতে পারিনি তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের মতো বিশাল ব্যক্তিত্বের সঙ্গে আমার দেখা হবে, কথা হবে। তারেক মাসুদের মৃত্যুর সংবাদ শোনার পর বারবার মনে পড়ছিল সেসব দিনের কথা।
মো. রবিউল হাসান