অন্ত্রের ক্যানসার রোধে সুস্থ জীবনধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ত্র বা কোলন ক্যানসার আমাদের দেশে বাড়ছে। মূলত ধনী দেশের অনুকরণে বিলাসী ও অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস এর প্রধান কারণ। কোলন ও রেক্টামের ক্যানসারকে একত্রে কলোরেক্টাল ক্যানসার বলে। উন্নত বিশ্বে এটি তৃতীয় প্রধান রোগ এবং ক্যানসারজনিত মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। বাংলাদেশে কলোরেক্টাল ক্যানসারের হার পুরুষদের ৩ দশমিক ৬ ও নারীদের ২ দশমিক ৩ শতাংশ। ঝুঁকিপূর্ণ কারা বয়স ৫০ বছর বা এর বেশি। ধূমপানে অভ্যস্ত। মুটিয়ে যাওয়া, বিশেষ করে ওপরের পেটে চর্বি জমে যাওয়া।  অলস জীবনযাপনে অভ্যস্ত।  অধিক মাত্রায় অ্যালকোহল পান। অতিরিক্ত প্রাণিজ চর্বি ও লাল মাংস যেমন: গরু, খাসি, ভেড়া এবং প্রক্রিয়াজাত খাবার যেমন: ফাস্ট ফুড, হট ডগ ইত্যাদি খাওয়ার অভ্যাস। রক্তের সম্পর্কের আত্মীয়ের কলোরেক্টাল ক্যানসার কিংবা অন্যান্য ক্যানসার যেমন: ডিম্বাশয়, জরায়ু, স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ইতিহাস। কোলন বা রেক্টামে পলিপ (যা ক্যানসার নয়)। পরিপাক নালির প্রদাহজনিত বিভিন্ন রোগ যেমন: আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ। উপসর্গপ্রাথমিক পর্যায়ে তেমন কোনো উপসর্গ বা সংকেত থাকে না। পরে যা হতে পারে:  পায়ুপথে রক্তক্ষরণ অথবা মলে রক্ত। মলত্যাগের অভ্যাসে অস্বাভাবিকতা। যেমন কিছুদিন কোষ্ঠকাঠিন্য আবার কিছুদিন পাতলা পায়খানা। মল গাঢ় লাল বা কালো রঙের হওয়া। প্রয়োজন ছাড়াই মলত্যাগের তীব্র বেগজনিত অস্বস্তিকর অনুভূতি।  তলপেট কামড়ানো বা ব্যথা, ওজন কমে যাওয়া, ক্লান্তি ও বমি।প্রতিরোধ কায়িক পরিশ্রম করুন, কমপক্ষে প্রতিদিন ৩০ মিনিট করে সপ্তাহে পাঁচ দিন ব্যায়াম করুন। ওজন স্বাভাবিক রাখুন।  ধূমপান থেকে বিরত থাকুন, অ্যালকোহল এড়িয়ে চলুন। অধিক পরিমাণ আঁশজাতীয় খাবার যেমন: টাটকা শাকসবজি, ফলমূল, আস্ত শস্যদানা দিয়ে তৈরি খাবার যেমন: লাল আটার রুটি, লাল চাল ইত্যাদি খান। ক্যালসিয়াম-সমৃদ্ধ খাবার: দই, মাছ, ডিম খান।  প্রাণিজ চর্বি, লাল মাংস ও ফাস্ট ফুড যথাসম্ভব এড়িয়ে চলুন। কোলন ও রেক্টামে কোনো পলিপ থাকলে তা দ্রুত অপারেশন করুন।প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করুনঝুঁকিপূর্ণ ব্যক্তিরা উন্নত বিশ্বে ক্যানসার স্ক্রিনিংয়ে অংশ নিয়ে থাকেন। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আপনিও নিজেকে পরীক্ষা করতে পারেন।  বছরে একবার মলে রক্ত পরীক্ষা করতে হবে। এর নাম অকাল্ট ব্লাড টেস্ট। পাঁচ বছরে একবার সিগমোয়ডস্কোপি পরীক্ষা করা। ১০ বছরে একবার কোলনোস্কোপি পরীক্ষা করা।লেখক: মেডিকেল অনকোলজি, ক্যানসার গবেষণা ইনস্টিটিউট।