অন্দরে রিকশাচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশার পেছন থেকে অন্দরে জায়গা করে নিয়েছে রিকশাচিত্র। ঘর সাজাতে রিকশাচিত্রের ব্যবহার এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সংগীতশিল্পী ও যাত্রার মহাব্যবস্থাপক আনুশেহ আনাদিলের বাড়িটা এমনভাবেই সাজানো। রঙের প্রতি ভালোবাসা থেকেই এমন অন্দরসাজের ভাবনা মাথায় আসে বলে জানান তিনি, ‘বাড়িতে আগে নানা রকম ছবি ছিল। হঠাৎ একদিন মনে হলো, সেই জায়গায় রিকশাচিত্র ব্যবহার করলে কেমন হয়। একজন শিল্পীকে দিয়ে করিয়েও ফেললাম। এখন তো যাত্রার শিল্পীরা প্রায়ই ফরমায়েশ পান এমন কাজের।’ এই বাড়ির বসার ঘরে ব্যবহার করা হয়েছে রিকশার সিট। এর সঙ্গে মিলিয়ে বাকি আসবাবও রংচঙে, উজ্জ্বল। রান্নাঘরের কেবিনেটজুড়ে আঁকা হয়েছে রিকশাচিত্র।এ ছাড়া ফ্যাশন হাউস যাত্রায়ও এমন অন্দরসাজ করা হয়েছে।