অন্দরে সবুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নান্দনিক পাত্রে রাখা নানা রকম গাছ পাবেন গ্রিন ডেস্কে
নান্দনিক পাত্রে রাখা নানা রকম গাছ পাবেন গ্রিন ডেস্কে

ফেনাক্স নাকি ক্যাকটাস? ব্যালকনিটার কোনায় অথবা পড়ার টেবিলে কিংবা অফিসের ডেস্কে যদি এমন ছোট্ট একটা গাছ আপনার মনকে সতেজ রাখে, তবে মন্দ কী? এগুলো ইনডোর প্ল্যান্ট, অন্দরে রাখার উপযোগী। এরা অল্প আলো ও পানিতেই বেঁচে থাকতে পারে। তাই এদের ঘরেই সাজিয়ে রাখা যায়।
ইনডোর প্ল্যান্ট সরবরাহ করে এমন একটি প্রতিষ্ঠান গ্রিন ডেস্ক। এর স্বত্বাধিকারী সাহেদ আলম জানালেন, মানিপ্ল্যান্ট, ড্র্যাসিনা, ক্যাকটাস, চায়নিজ বটের বনসাই, ফেনাক্স, সুবর্ণলতা প্রভৃতি গাছের সমারোহে সাজানো হয়েছে তাঁদের বিক্রয়কেন্দ্র। এসব গাছ নাকি কড়া রোদে মারা যায়। ঘরের ভেতরে বরং ভালো থাকে।
গ্রিন ডেস্কের মূল উদ্দেশ্য সবুজের সঙ্গে মনের সম্পর্ক গড়ে তোলা। তাই এর স্লোগান, ‘টেবিলে এক টুকরো সবুজ রাখুন’। তাদের প্রতিটি গাছের পাত্রে লেখা থাকে ‘এ গাছ প্রিয়জন স্মরণে’। যেন আপনার কাছে গাছটি প্রিয়জনের উপহার হিসেবে যত্ন পেতে পারে।
এখানে আপনি দেশি গাছগুলোই পাবেন। কেননা আমাদের দেশের পরিবেশ ও আবহাওয়া বিদেশি গাছের জন্য সব সময় উপযোগী হয় না। তবে কিছু কিছু বিদেশি গাছও পাওয়া যাবে। গাছের দাম পড়বে ৩০-৬০ টাকার মধ্যে। তবে পাত্রের জন্যই দামটা বাড়ানো হয়। পাত্রসহ ১৬০-২০০০ টাকার মধ্যে গাছ পাওয়া যাবে।
কোন গাছের কীভাবে পরিচর্যা করতে হবে, তা কেনার সময় বিক্রেতারাই বলে দেবেন।
এ ছাড়া গাছের যত্নে কোনো সমস্যায় পড়লে তাদের ব্লগে পরামর্শ চেয়ে লিখতে পারেন। ঠিকানা: bdgreenshop.com।
গাছ যদি নষ্ট হয় বা মারা যায়, তবে শুধু গাছের মূল্যে (৩০-৬০ টাকা) ওই গাছটি নতুন গাছ দিয়ে প্রতিস্থাপন করে দেবে তারা। এ ছাড়া নির্দিষ্ট প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য তাদের লোগোসহ পাত্র বানিয়ে দেবে তারা। শোরুম খোলা থাকে প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত। ঠিকানা: ২৪৬/২, তেজকুনিপাড়া, বিজয় সরণি-র্যাংগ্স ফ্লাইওভারের পাশে।