অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হানিফ
হানিফ

হানিফ কোরাইশি প্রতারিত
লিখে আর কত টাকাই বা কামানো যায়?
দ্য বুদ্ধ অব সাবারবিয়া, মাই বিউটিফুল লন্ড্রেট ইত্যাদি বেস্টসেলার উপন্যাসের লেখক এশীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হানিফ কোরাইশির সারা জীবনের সঞ্চয় এক লাখ ২০ হাজার পাউন্ড হাতিয়ে নিয়েছেন তাঁরই হিসাবরক্ষক আদম ওয়োরিকার। আদমের পরামর্শানুসারে ৫৮ বছর বয়স্ক এ লেখক নিজের জমানো অর্থ জমি ক্রয়ে লগ্নি করেছিলেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বালিকাশিক্ষার জন্য ম্যাডোনার অনুদান
ফরাসি চিত্রকর ফার্নন্দ ল্যগে (১৮৮১-১৯৫৫) ‘থ্রি উইমেন অ্যাট দ্য রেড টেবিল’ শীর্ষক কিউবিস্ট চিত্রটি আঁকেন ১৯২১ সালে। মূল চিত্রকর্মটি এত দিন দুনিয়া-কাঁপানো পপশিল্পী ম্যাডোনার মালিকানায় ছিল। ৭ দশমিক ২ মিলিয়ন ডলার মূল্যে নিউইয়র্কের সথেবি অকশন হাউসের কাছে দিন কয়েক আগে চিত্রকর্মটি বিক্রি করে দিয়েছেন ম্যাডোনা, যে অর্থ তিনি বালিকাদের শিক্ষা তহবিলে জমা দিয়েছেন। সূত্র: দ্য গার্ডিয়ান

book-1
book-1
বাংলাদেশের গলপ
বাংলাদেশের গলপ

ভারত সরকার প্রকাশিত বাংলাদেশের বই
ভারতীয় সরকারের ন্যাশনাল বুক ট্রাস্ট প্রথমবারের মতো বাংলাদেশের সাহিত্যকে বিবেচনায় এনে তিনটি গল্পগ্রন্থ প্রকাশ করেছে। তাদের ‘আদান-প্রদান’ সিরিজে বেরোনো বই তিনটি হলো কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সম্পাদনায় বাংলাদেশের গল্প, সেলিনা হোসেনের গল্পসংকলন মতিজানের মেয়েরা ও অন্যান্য গল্প এবং কথাসাহিত্যিক রশীদ হায়দারের গল্পসংকলন বৃহন্নলা ও অন্যান্য গল্প। মহান একুশে ফেব্রুয়ারিকে সম্মান জানিয়ে তিনটি বইয়ের প্রতিটিতে ২১টি করে গল্প সংকলিত হয়েছে। গল্পগুলোর বিষয় বিবেচনায় আমাদের মহান মুক্তিযুদ্ধ অনুষঙ্গ হিসেবে কাজ করেছে।

মতিজানের
মতিজানের