অন্য দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়া অ্যাঞ্জেলু
মায়া অ্যাঞ্জেলু

মায়া অ্যাঞ্জেলু সম্মানিত
মায়া অ্যাঞ্জেলু সম্মানিত হচ্ছেন। ৮৫ বছর বয়সী মার্কিন কৃষ্ণাঙ্গ এ লেখিকা ও কবিকে সম্মাননা জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বুক ফাউন্ডেশন। পুরস্কারটির নাম লিটেরারিয়ান অ্যাওয়ার্ড।
আই নো হোয়াই দ্য কেজড বার্ড সিংস গ্রন্থের লেখিকা মায়ার ঝুলিতে অন্যান্য পুরস্কারের মধ্যে প্রেসিডেন্ট মেডেল অব ফ্রিডমও রয়েছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

এমির কুস্তুরিকার শহর
এমির কুস্তুরিকার শহর

এমির কুস্তুরিকার শহর
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সার্বীয় চলচ্চিত্র পরিচালক এমির কুস্তুরিকা পূর্ব বসনিয়ার শহর ভিসেগ্রাদে একটি চলচ্চিত্র নগর নির্মাণ করছেন।
এর নাম আন্দ্রিচগ্রাদ। আগামী বছর ২৩ হাজার বর্গমিটার জুড়ে ছড়ানো এ চলচ্চিত্র নগরের যাত্রা শুরু হওয়ার কথা আছে।
সূত্র: এএফপি
l রফিক-উম-মুনীর চৌধুরী