অন্য রকম অভ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ঘটনা। আমি, রাজীব, রাসেল ও সজীব—আমরা চারজন একটা ফুটবল ম্যাচ দেখতে গেছি। খেলা হচ্ছে আমাদের গ্রাম থেকে ১৫ কিলোমিটার দূরের একটি শহরে। খুবই প্রতিযোগিতাপূর্ণ একটা ম্যাচ হলো। আমাদের সমর্থিত দল ২-১ ব্যবধানে জয়ী। খেলা শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল। তখন আর বাড়ি ফেরা সম্ভব না। তাই আমরা আমাদের এক মামার বাসায় গেলাম। সেখানে আমাদের জন্য রান্নাবান্না হলো।আমরা খাওয়া শেষ করলাম। শীতের রাত। দুটি করে কম্বল দেওয়া হয়েছে। দুটি খাটে আমরা শোয়ামাত্রই ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল। আমি বাতি জ্বালিয়ে দেখলাম, আমার শরীরের একাংশ পানিতে ভিজে আছে। আমার কাছে শুয়ে ছিল রাজীব। কম্বল তুলে দেখলাম তার প্রায় পুরো শরীরই ভেজা। কম্বলও খানিকটা ভেজা। খাটের তোশক, বিছানার চাদরও ভিজে গেছে। বুঝতে পারলাম ঘটনা কী। রাজীব হিসু করে দিয়েছে। রাজীবকে ডেকে তুললাম। তাকে জিজ্ঞেস করলাম ঘটনা কী। সে সরাসরি আমার পা ধরে বলল, ‘বুঝতেই পারছিস ঘটনা কী। দোস্ত, আমাকে তুই বাঁচা।’ সে আরও বলল, ‘কেউ যেন কিছু বুঝতে না পারে। একটা উপায় বের কর।’ আমি চিন্তিত হলাম। তবে অল্প সময়ে আমার মাথায় বুদ্ধি চলে এল।আমি রাজীবকে বললাম, ‘ঘুমিয়ে পড়। সকালবেলা একটা কিছু করতে হবে।’ সকালবেলা মামা আমাদের জন্য নাশতা নিয়ে এলেন। তখনো আমরা ঘুমিয়েই আছি। তিনি আমাদের ডেকে তুললেন। জেগে উঠেই আমি কায়দা করে বললাম, ‘মামা, পানি খাব, জগটা দেন।’ মামা পানির জগটা আমাকে দিলেন। গ্লাসে পানি ঢালতে গিয়ে কৌশলে জগটা বিছানায় ফেলে দিলাম।  বলদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ।