অন্য রকম আচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেনাজানা নানা উপকরণ দিয়ে আচার তৈরি তো হয়ই। একটু অন্য রকম আচার হলে কেমন হয়। বাহারি কয়েক রকম আচার তৈরির প্রণালি দিয়েছেন প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা ২০০৮-এর ‘বর্ষসেরা আচার’ বিজয়ী জোবাইদা আশরাফভুট্টার আচারউপকরণ: সুইট কর্ন বা ভুট্টার দানা ২ কাপ, কিশমিশ আধা কাপ, লেবুর রস ১ কাপ, তেল ১ কাপ, চিনি ১ কাপ, আদা বাটা ১ টেবিল-চামচ, রসুন বাটা ১ টেবিল-চামচ, কালিজিরা ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, লাল কাঁচা মরিচ ৬টি।প্রণালি: ভুট্টার দানা একটু ভাপে সেদ্ধ করতে হবে। এবার সসপ্যানে তেল দিয়ে পাঁচফোড়ন, জিরা দিয়ে নেড়ে আদা, রসুন, মরিচ, ভুট্টা, কিশমিশ দিয়ে নেড়ে বাকি উপকরণ দিতে হবে। মাঝারি আঁচে ৩০ মিনিট রান্না করতে হবে। গরম আচার জীবাণুমুক্ত বয়ামে ভরে শক্ত করে মুখ এঁটে দিতে হবে। এই আচার ছয় মাস সংরক্ষণ করা যাবে। খোলার পর ফ্রিজে রাখতে হবে। লাল ঝালে পিয়ারি উপকরণ: টমেটো ৫০০ গাম, পেঁয়াজ কুচি ২টি (১০০ গ্রাম), রসুন কুচি ৪ কোয়া, ক্যাপসিকাম লাল ১টি (১০০ গ্রাম), আদা কুচি ২ চা-চামচ, সাইডার ভিনেগার ১ কাপ, চিনি ১ কাপ (২৫০ গ্রাম), লেবুর রস সিকি কাপ বা ৭৫ মিলি লিটার, কিশমিশ আধা কাপ, লবণ ১ চা-চামচ, দারচিনি ১ টুকরা, লবঙ্গ ৪টি, লাল কাঁচা মরিচ ৮টি, মরিচ গুঁড়া ১ চা-চামচ। প্রণালি: টমেটো, ক্যাপসিকাম ধুয়ে মাইক্রোওয়েভ ওভেনে ৩ মিনিট গরম করে খোসা ও বিচি ফেলে টুকরা করতে হবে। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে বড় সসপ্যানে ১৫ মিনিট মাঝারি আঁচে রান্না করতে হবে। এবার বাকি সব উপকরণ দিয়ে দিতে হবে। মৃদু আঁচে রেখে চিনি গলে গেলে নেড়েচেড়ে মাঝারি আঁচে ঢাকনা ছাড়া এক ঘণ্টা রান্না করতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিতে হবে। রান্না হলে আচার থেকে দারচিনি ফেলে দিয়ে গরম আচার জীবাণুমুক্ত বয়ামে ভরে শক্ত করে মুখ এঁটে দিতে হবে। এটি ছয় মাস সংরক্ষণ করা যাবে। তবে বয়ামের একবার খোলা হলো এর পর থেকে মুখআটকে ফ্রিজে রাখতে হবে। ক্যাপসিকাম আচারউপকরণ: লাল ক্যাপসিকাম ১টি, সবুজ ক্যাপসিকাম ২টি, তেজপাতা ৪টি, আস্ত কালো গোলমরিচ আধা টেবিল-চামচ, আস্ত ধনে আধা টেবিল-চামচ, আস্ত জিরা ১ চা-চামচ, সাইডার ভিনেগার ১ কাপ, সাদা ভিনেগার আধা কাপ, লেবুর রস আধা কাপ, লবণ ২ চা-চামচ।প্রণালি: ক্যাপসিকাম ধুয়ে টুকরো করে বিচি ফেলে দিতে হবে। শুকনো করে মুছে নিতে হবে। ওভেনে ১০ মিনিট গ্রিল করে ক্যাপসিকামের ওপরের খোসা ফেলে দিতে হবে। ক্যাপসিকাম জীবাণুমুক্ত বয়ামে ভরতে হবে। অন্যদিকে সব মসলা ও সাইডার ভিনেগার, হোয়াইট ভিনেগার, লেবুর রস, চিনি, লবণ দিয়ে রান্না করে গরম অবস্থায় বয়ামে ভরা ক্যাপসিকামে ঢেলে মুখ এঁটে দিতে হবে।এই আচার ছয় মাস সংরক্ষণ করা যাবে। বয়ামের মুখ খোলার পর ফ্রিজে রাখতে হবে। লেবু লাবণী উপকরণ: বড় লেবু ৫০০ গ্রাম, লবণ দেড় টেবিল-চামচ, জলপাই তেল পৌনে ১ কাপ, আদা কুচি ১ চা-চামচ, রসুন কুচি ১ চা-চামচ, লাল মরিচ কুচি (বিচি ছাড়া) ১ টেবিল-চামচ, সাদা সরিষা ১ চা-চামচ, স্টার অ্যানিস ১ টুকরা, লেমন গ্রাস কুচি ১ টেবিল-চামচ, সিরকা পৌনে ১ কাপ।প্রণালি: লেবু টুকরা করে একটা বাটিতে নিয়ে লবণ দিয়ে মাখিয়ে সারা রাত রেখে দিতে হবে। পরদিন ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরাতে হবে। বড় ননস্টিক প্যানে তেল গরম করে একে একে আদা, রসুন, মরিচ, স্টার আনিস, লেবুর টুকরো দিয়ে ঢাকনা ছাড়া মাঝারি আঁচে নেড়ে নেড়ে পাঁচ মিনিট কষাতে হবে। এরপর সিরকা দিয়ে আরও দুই মিনিট কষাতে হবে। লেমন গ্রাস দিয়ে দুই মিনিট রেখে নামিয়ে নিতে হবে। আচার গরম অবস্থায় জীবাণুমুক্ত বয়ামে ভরতে হবে। আচার তৈরির এক সপ্তাহ পর খাওয়ার উপযোগী হবে।