অন্য রকম ছিনতাই
সময়টা শীতকাল। প্রচণ্ড শীত পড়তে শুরু করেছে। সারা দিন চারদিক কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে, রাতের বেলায় তো কথাই নেই। কুয়াশা আর অন্ধকারে নিজের শরীর পর্যন্ত দেখা যায় না। এমন শীতের মধ্যেও মজিদ জীবিকার তাগিদে রাতে অটোরিকশা চালায়। কারণ, রাতে দিনের তুলনায় বেশি ভাড়া পাওয়া যায়। তেমনি এক অন্ধকার রাতে সে অটোরিকশা চালাচ্ছিল। অনেকক্ষণ ধরে কোনো যাত্রীর দেখা নেই। হঠা ৎ একটু সামনে সে ছোটখাটো একটা জটলা দেখল। চার-পাঁচজন লোক কিছু একটা ঘিরে দাঁড়িয়ে আছে। এদের মধ্যে একজন তাকে হাত দেখিয়ে থামাল। মজিদ অটোরিকশা থামানোর পর সে অনুরোধের স্বরে বলল, ভাই, দেখেন আমার এক আত্মীয় মারা গেছে। এখন তার লাশ তার বাড়িতে নিয়ে যেতে হবে। আপনি যদি দয়া করে আমাদের সেখানে পৌঁছে দেন...!বাড়ি কোথায়?খালিশপুর।সে তো দূর আছে। আর ওই রাস্তাটাও ভালো না। এত রাইতে ওই রোডে যামু না।লোকটি মজিদকে কাকুতি-মিনতি করতে লাগল। মজিদ অবশেষে রাজি হলো। বলল, ভাড়া বাড়াইয়া দেওন লাগব।কত?পাঁচ শ টাকা, রিজারবে গেলে।কিন্তু সেখানের ভাড়া তো ১০০ টাকার বেশি হবে না। পাঁচ শ টাকা দিলে যামু, নাইলে থাক। আপনারা অন্য ব্যবস্থা করেন। লোকটি উপায় না দেখে ৫০০ টাকাতেই রাজি হলো। তারপর তারা কয়েকজন লাশটাকে ধরাধরি করে অটোরিকশার পেছনের সিটে রাখল। সামনের সিটে মজিদের সঙ্গে ওই লোকটি এবং আরও একজন বসল। মজিদ জিজ্ঞেস করল, মারা গেছে কেমনে?হার্ট অ্যাটাক।ও, সবই আল্লাহর ইচ্ছা, বুঝলেন। আল্লাহ চাইলে বাঁচব, আবার চাইলে মরব। হুমম। লোকটি আর কথা বাড়াল না। কিছুক্ষণ যাওয়ার পর মজিদকে বলল, ভাই, একটু থামান!কেন?একটু সামনে আমার বাড়ি। আমি বাড়িতে একটু খবরটা দিয়া আসি। এই যামু আর আমু।তাড়াতাড়ি আইসেন।লোকটি চলে যাওয়ার পর মজিদ এবং দ্বিতীয়জন অটোরিকশাতে বসে রইল। তারা কিছুক্ষণ পরস্পরের পরিচয় এবং অন্যান্য কথা নিয়ে আলাপ করল। বেশ কিছুক্ষণ হয়ে গেল প্রথম লোকটির আসার কোনো খবর নেই। কিছুক্ষণ পর দ্বিতীয়জন বলল, ভাই, আমার খুব পিপাসা লাগছে, আমি একটু পানি খেয়ে আসি আর তাকেও নিয়ে আসি। মজিদ বিরক্ত হয়ে গেল। বলল, আরে ভাই, আপনারা কী শুরু করলেন? দুই মিনিটের ভেতর আসতাছি। আর আপনার ভয় লাগলে আমার সঙ্গে আসেন। মজিদ সাহস দেখিয়ে বলল, ডর-ভয় আমি করি না। ডর থাকলে এত রাইতে গাড়ি চালাইতে পারতাম না।ও, আমি ভাবছি আপনি লাশের সঙ্গে একলা থাকবেন বলে ভয় পাচ্ছেন। দূর মিয়া! কথা বাড়াইয়েন না। চোখের সামনে এই রকম লাশ হাজার দেখছি। আপনে তাড়াতাড়ি আইয়েন। আপনাগো পৌঁছাইয়া আমার আবার বাড়িতে ফিরা লাগব। লোকটি আর কথা না বাড়িয়ে চলে গেল। এদিকে মজিদের কিন্তু ঠিকই ভয় করছিল। তাই সে ভয় তাড়াতে গানের কলি ভাঁজতে লাগল। অনেকক্ষণ হয়ে গেল তাদের কারও আসার খবর নেই। চারদিকে ঘন কুয়াশা আর অন্ধকার। এত শীতেও মজিদ ঘেমে-নেয়ে একাকার। একটু পর পেছন থেকে কে যেন বলল, আমারে একটু পানি দে!মজিদ ফিরে দেখল, লাশটি উঠে বসে আছে আর তার দিকে তীক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছে। এ দৃশ্য দেখে সে ও মাগো বলে দিল লম্বা দৌড়। একবার পেছনেও তাকাল না। তারপর যা ঘটল। লাশটি তার বন্ধুকে ফোন করে বলল, দোস্ত, কাজ সাকসেসফুল। কাল্পনিকপুরোনো চৌধুরীপাড়াকুমিল্লা।