অন্য রকম ছুটে চলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার সঙ্গে কেউ পারছে না, সবাইকে পেছনে ফেলেআপনি এগিয়ে যাচ্ছেন। গা শিরশির করা একটা অনুভূতি নিয়ে ছুটে চলার মজাই আলাদা।আর সেটা যদি হয় সবাইকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার খেলা, তাহলে তো কথাই নেই। ছুটে চলার জন্য কম্পিউটারে বিভিন্ন গেমস রয়েছে। এ রকমই ছুটে চলার মধ্যে নতুন মাত্রা যোগ করা গেমস স্প্লিট সেকেন্ড। রেসিং গেমসের মূল লক্ষ্য হচ্ছে গেমসে জিতে যশ আর খ্যাতি অর্জন। এই গেমে সে কাজটি করা হয়েছে কিছুটা অন্যভাবে। গেমারকে টিভি শোর মধ্যে দিয়ে বিভিন্ন রেসে অংশ নিতে হবে। আর রেসগুলো কোনো সাধারণ রেস না, কিছুটা বিধ্বংসী ধরনের। গেমসে গেমার এবং প্রতিপক্ষ উভয়েরই ক্ষমতা আছে দূরনিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে রাস্তার যানবাহন বা আশপাশের বাড়িঘর ধ্বংস করে রাস্তায় বাধার সৃষ্টি করা ও অন্য রেসারদের গাড়ির ক্ষতি করার। পুরো গেমটি ১২ পর্বে ভাগ করা হয়েছে। আর সেই সঙ্গে রয়েছে বিভিন্ন মোডে খেলার ব্যবস্থা। রাস্তায় থাকা মোটরগাড়ি, ট্রাক, পেট্রল পাম্প, সেতু, উড়ালসেতু ইত্যাদি ধ্বংস করার পাশাপাশি দালান ধসিয়ে দেওয়া, বিমান ধ্বংস করা যাবে এতে।সব মিলিয়ে অন্য রকম একটা রেসিং গেমস। একটু উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার হলে খুব ভালো গ্রাফিক্স নিয়ে খেলা যাবে। যা যা প্রয়োজনপ্রসেসর: পেন্টিয়াম থ্রি অপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপির্যাম: ২ গিগাবাইট২৫৬ মেগাবাইট থ্রিডি ভিডিও কার্ডহার্ডডিস্কে ৬.৫ গিগাবাইট খালি জায়গা