অন্য রকম বিজ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক পত্রিকাগুলোতে আমরা দেখে থাকি নানা ধরনের বিজ্ঞাপন। পাত্রপাত্রী, বাড়িভাড়া, বিবিধ বিজ্ঞাপন দেখা যায় বেশি। কিন্তু অনেক ধরনের বিজ্ঞাপন আছে, যেগুলো বিভিন্ন মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও দিতে পারে না। আসুন, দেখি সেই রকম কিছু বিজ্ঞাপন।সার্টিফিকেট দরকারধনী পরিবারের সন্তান। বড় রকমের ব্যবসা আছে কিন্তু কোনো শিক্ষার সার্টিফিকেট নেই। নিজের আসল সার্টিফিকেট দান করবে, এমন ব্যক্তি খুঁজছি। ওই ব্যক্তিকে মুখ বন্ধ রাখা সাপেক্ষে যথেষ্ট পরিমাণ টাকা ও চাকরি দেওয়া হবে।পলিটিকস শিখতে চাইআমরা ভদ্র পরিবারের সন্তান কিন্তু পলিটিকস জানি না। ফলে পদে পদে আমাদের নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে। তা ছাড়া লোকজনের কাছে হচ্ছি হেয়প্রতিপন্ন। অভিজ্ঞ পলিটিশিয়ানের কাছে পলিটিকস শিখতে আগ্রহী। পলিটিশিয়ানকে যথাযথ সম্মান ও উপযুক্ত সম্মানী দেওয়া হবে।ঘুষ খাওয়া শিখতে চাইআমরা কয়েকজন সরকারি অফিসের কর্মকর্তা। যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও ঘুষ খেতে পারছি না। ফলে আর্থিকভাবে দিন দিন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই দক্ষ ঘুষখোর কর্মকর্তার কাছ থেকে ঘুষ খাওয়া শিখতে আগ্রহী। প্রয়োজনে ঘুষখোর কর্মকর্তার পরিচয় গোপন রাখা হবে। প্রথম মাসে আয় করা ঘুষের টাকার ৫০ শতাংশ কমিশন হিসেবে দেওয়া হবে।মামা দরকারআমি শিক্ষিত বেকার যুবক। মামার অভাবে কোনো প্রকার চাকরি পাচ্ছি না। আছেন এমন কোনো সহূদয় ক্ষমতাশালী ব্যক্তি, যিনি আমাকে ভাগনের জায়গা দেবেন? ভাগনের জায়গা দিলে সারা জীবন আপনার খিদমতগার হিসেবে থাকব। যোগাযোগের দরকার নেই—আপনি খালি আওয়াজ দেন, আমি ছুটে আসব।থাপড়াতে চাইপাশের এলাকার গুন্ডা কালা মতিনকে থাপড়াতে চাই। কিন্তু নিজের সাহস ও শক্তির অভাবে থাপড়াতে পারছি না। কোনো শক্তিশালী ও রাজনৈতিক প্রভাব আছে এমন ব্যক্তি আমার হয়ে কাজটা করে দিতে চাইলে যোগাযোগ করুন। উক্ত ব্যক্তিকে যথাযথ পারিশ্রমিক দেওয়া হবে। উল্লেখ্য, কালা মতিনের উচ্চতা ছয় ফিট ও দেহে যথেষ্ট শক্তি ধারণ করে।গার্লফ্রেন্ড চাইআমি আবুল, বয়স ২১, লম্বা, ফরসা। ডেবিট কার্ডে যথেষ্ট ব্যালান্স ও পারসোনাল মোটরবাইক আছে। কিন্তু কোনো গার্লফ্রেন্ড নেই। ফরসা, শিক্ষিত ও মিষ্টি টাইপের মেয়েকে গার্লফ্রেন্ড হিসেবে চাই। সিঙ্গেল বা একবার ব্রেকআপ হওয়া মেয়েরা যোগাযোগ করতে পারেন। বয়ফ্রেন্ড আছে, এমন কোনো মেয়ের যোগাযোগ করার প্রয়োজন নেই। ফোন: ৪২০৮৪০৪২০ফেসবুক অ্যাকাউন্ট চাইজনপ্রিয় ফেসবুক অ্যাকাউন্ট চাই। যোগ্যতা তিন হাজারের ওপরে ফ্রেন্ড থাকতে হবে, প্রতি ছবিতে গড়ে ১৫০ লাইক ও স্ট্যাটাস প্রতি ১০০ লাইক পড়ে। আগ্রহীদের দর-কষাকষির জন্য যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য, মেয়ে ফ্রেন্ডস বেশি এমন অ্যাকাউন্ট মালিকদের অগ্রাধিকার দেওয়া হবে।