অন্য রকম ব্যবস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক ব্যবস্থাপনার ওপরই নির্ভর করে একটি প্রতিষ্ঠানের সাফল্য। তাই তো দিনকে দিন ব্যবস্থাপনার গুরুত্ব বাড়ছে। শিল্পায়নের এই যুগে ব্যবস্থাপনায় মানবসম্পদ উন্নয়ন, শিল্পোৎপাদন ব্যবস্থাপনা, ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কৌশল নির্ধারণ শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবেন ব্যবসা প্রশাসন পড়ুয়া শিক্ষার্থীরা। শুধু তা-ই নয়, কোনো প্রতিষ্ঠান চালানোর জন্য উচ্চস্তরের কৌশল নির্ধারণের ক্ষেত্রে যেসব পদ্ধতি অবলম্বন করা হয়, সে বিষয় নিয়েও কাজ করবেন তাঁরা।সম্প্রতি শেষ হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা। অনেকের শুধু ব্যবহারিক পরীক্ষা বাকি। এর মধ্যে দোরগোড়ায় এসে ঘণ্টা বাজাতে শুরু করেছে ভর্তিযুদ্ধ। এই ভর্তিযুদ্ধের মধ্য দিয়ে বিষয় বাছাই করে সম্পন্ন করতে হবে স্নাতক পর্যায়ের পড়াশোনা। তাই এখন থেকে সেই লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে সামনের দিকে। সময় এগিয়ে চলেছে, বদলে যাচ্ছে চাহিদা। তার সঙ্গে পাল্লা দিয়ে শিক্ষাব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন নতুন বিষয়। যার মাধ্যমে তৈরি হবে দক্ষ জনশক্তি। তেমনই একটি বিষয় বিবিএ ইন এভিয়েশন অপারেশন।এভিয়েশন-ভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানের মানবসম্পদ উন্নয়ন, শিল্পোৎপাদন ব্যবস্থাপনা, ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কৌশল নির্ধারণ—এসব সম্পর্কিত অধ্যয়ন হলো এভিয়েশন অপারেশন। এ ইন্ডাস্ট্রির কাজগুলো কীভাবে করলে স্বল্প সময়ে সফলভাবে সম্পন্ন হবে কিংবা প্রতিষ্ঠান কোন কৌশল অবলম্বন করলে সফলতা আসবে, এ নিয়েও অধ্যয়নের সুযোগ থাকবে এখানে।চার বছর মেয়াদি এই কোর্স পড়ানো হয় ঢাকার উত্তরায় অবস্থিত কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে (ক্যাটেক)। কোর্সটি এডেক্সেল অনুমোদিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীকে যেকোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিকে গ্রেড পয়েন্ট-৩ পেতে হবে। সেই সঙ্গে এ লেভেল সম্পন্ন করা শিক্ষার্থীরাও এখানে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।প্রয়োজনে যোগাযোগ ০২-৮৯৯১৩৭১ অথবা www.catechedu.com ওয়েবসাইটে।এ বিষয়ে স্নাতক সম্পন্ন করেকাজ করার সুযোগ থাকছে এভিয়েশন-ভিত্তিক বিভিন্ন কোম্পানির মানবসম্পদ উন্নয়ন বিভাগ, শিল্পোৎপাদন ব্যবস্থাপনা, শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন বিভাগ কিংবা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে। এ ছাড়া ব্যবসার কৌশল নির্ধারণে বিভিন্ন পরামর্শক প্রতিষ্ঠানে।