অন্যের প্রশংসায় নিজের প্রতি শ্রদ্ধা বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার-পরিজন ও বন্ধুদের কাছ থেকে ইতিবাচক মন্তব্য বা প্রশংসা পেলে মানুষের নিজের প্রতি শ্রদ্ধা বাড়ে।
কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয় ও উইলফ্রিড লরিয়ের বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ কথা জানিয়েছেন। জার্নাল অব পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গড়ে ২০ বছর তিন মাস বয়সী ১১৩ জন স্নাতক শিক্ষার্থীর ওপর গবেষণা চালিয়ে দেখা যায়, ইতিবাচক বিষয়ের প্রতি ঝোঁক থেকেই মানুষের আত্মমর্যাদাবোধ গড়ে ওঠে। গবেষক ডেনিস মেরিগোল্ড বলেন, আত্মমর্যাদাবোধ যাঁদের কম, তাঁরা প্রিয়জনদের কাছ থেকে নিজের সম্পর্কে ইতিবাচক কথাবার্তা শুনতে বেশি আগ্রহী হয়ে থাকেন। আর সান্ত্বনা বা সমবেদনায় তাঁদের হতাশা ও দুঃখবোধ বাড়ে।
তবে সহানুভূতি প্রকাশের বিষয়টিকে যেকোনো ব্যক্তিই ইতিবাচকভাবে নিয়ে থাকেন। এতে তাঁরা নিজেদের নেতিবাচক অনুভূতিগুলো শনাক্ত করতে পারেন এবং সংশোধনের সুযোগ পান। সূত্র: এএফপি।