অপরাজেয় তারুণ্য
নতুনের কেতন উড়িয়ে আবারও আমাদের মাঝে হাজির বৈশাখ। বৈশাখ সামনে রেখে ‘ছুটির দিনে’ও প্রতিবারের মতো হাজির তারুণ্যের জয়গান নিয়ে। সংগীত, খেলাধুলা, তথ্যপ্রযুক্তি, ফটোগ্রাফি, টেলিভিশন, গবেষণা প্রভৃতি ক্ষেত্রের বেশ কয়েকজন সম্ভাবনাময় তরুণকে এই বৈশাখে পরিচয় করিয়ে দিতে চাই আমরা। আমরা বিশ্বাস করি, তারুণ্যের শক্তিই পারে বিশ্বদরবারে আমাদের মাথা তুলে দাঁড়ানোর সুযোগ করে দিতে। বিভিন্ন ক্ষেত্রের সফল ও সম্ভাবনাময় তরুণদের বেছে নিয়েছি আমরা। এই তরুণদের প্রায় সবাই এরই মধ্যে প্রমাণ করেছেন যে নিজ নিজ ক্ষেত্রে তাঁরা যথেষ্টই সম্ভাবনাময়। আমাদের আশা, এই তরুণেরা আগামী দিনে আমাদের জন্য বয়ে আনবেন আরও বড় সাফল্য আর সুসংবাদ। তারুণ্যের জয় হোক। নদ-নদীর দেশ বাংলাদেশ। এ দেশে ছড়িয়ে আছে অসংখ্য নদ-নদী। এই সব জলধারা মিশে আছে আমাদের চিরায়ত বাঙালি সংস্কৃতির সঙ্গে। নদী-গবেষকদের চোখে বাংলাদেশের উল্লেখযোগ্য নদীগুলো নিয়ে থাকল বিশেষ আয়োজন—‘বাংলার নদী’।সবাইকে বৈশাখী শুভেচ্ছা।