প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমরা পারি, আমরা অবশ্যই পারব! বাংলা নববর্ষ উপলক্ষে ‘ছুটির দিনে’ ‘অপরাজেয় তারুণ্য’(৫৮২তম) সংখ্যাটি পড়ার পর চোখ বন্ধ করে এ কথা বলা যায়! ছোট এই দেশটিতে থেকেও বিভিন্ন বাধা অতিক্রম করে তরুণদের এত বড় সাফল্যের কথা জেনে গর্ব ও আত্মবিশ্বাসে বুক ভরে ওঠে, চোখ দুটি আনন্দাশ্রুতে ছলছল করে ওঠে! সংগীত, খেলাধুলা, তথ্যপ্রযুক্তি, ফটোগ্রাফিসহ নানা ক্ষেত্রে বাংলাদেশের তরুণদের সফলতা ছুটির দিনে যেভাবে তুলে ধরা হয়েছে, তা শুধু সুপাঠ্য রচনাই নয়, বরং লাখ লাখ তরুণের লক্ষ্য নির্ধারণে আর স্বপ্নপূরণে প্রেরণা জোগাবে। রুদ্র ফার্মাসিস্ট, ওরিয়ন ফার্মা লি. ঢাকা।ছুটির দিনের ‘ঘর-মন-জানালা’ বিভাগে লেখা পাঠানোরঠিকানাঘর-মন-জানালা, ছুটির দিনে১০০ কাজীনজরুলইসলাম এভিনিউ, সিএ ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।লেখা ই-মেইল করতে পারেন[email protected]