এবার ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় এল চট্টগ্রামের ব্যস্ততম আরাকান সড়ক। নগরের বহদ্দারহাট থেকে বাদুরতলা পর্যন্ত এক কিলোমিটার সড়কে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে গত বুধবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এতে সভাপতিত্ব করেন বহদ্দারহাট-বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. জাহেদুল আলম। সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আবদুল ওয়ারিশ, কাউন্সিলর মোরশেদ আলম, পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ, সমিতির উপদেষ্টা এম এ মোতালেব, ইসমাইল চৌধুরী হানিফ, জসিম উদ্দিন, মুজিবুর রহমান, মো. আলমগীর ও আজিজুর রহমান। বক্তারা অপরাধ দমনে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতারা জানান, এই সড়কটিতে ইতিমধ্যে ২২টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে তা আরও বাড়ানো হবে। বিজ্ঞপ্তি।