অপরাধ বন্ধে পুলিশের সহযোগিতা চাইলেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের মাদকদ্রব্যের ব্যবসা ও চুরি-ছিনতাইসহ নানা অপরাধ বন্ধে পুলিশের সহযোগিতা চাইলেন ব্যবসায়ীরা। গত ২৫ এপ্রিল দোকান মালিক ফেডারেশন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ আহ্বান জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর মডেল) ছত্রধর ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন। সভায় সংগঠনের সভাপতি মোস্তাক আহমদ জানান, পর্যটন শহরে ইদানীং মাদকের ব্যবহার বেড়েছে। রাস্তার অলিগলিতে মাদক বিক্রি বেড়ে যাওয়ায় ভবিষ্যৎ প্রজন্ম বিপথে ধাবিত হচ্ছে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পৌরসভার কাউন্সিলর মাহাবুবুর রহমান, সাবেক পৌর কমিশনার আবু জাফর ছিদ্দিকী, ব্যবসায়ী আবদুল হাই সিকদার, ফরিদ আহমদ চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী, নুরুল কবির চৌধুরী, আব্দুল গফুর, জসীম উদ্দিন প্রমুখ। থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, পর্যটন শহরকে মাদকমুক্ত রাখার জন্য নিয়মিত পুলিশের অভিযান চলছে। ইতিমধ্যে শহরের বিভিন্ন স্থান থেকে ২০টির বেশি মাদক বিক্রির আস্তানা উচ্ছেদ করা হয়েছে। চোলাই মদ, হেরোইনের পুড়িয়া, গাঁজা, ইয়াবাসহ প্রায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যবসায়ীদের সহযোগিতা পেলে পুলিশ মাদক ব্যবসা নির্মুল করতে পারবে।