অপরূপ রূপে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশির স্নাত দুর্বার বিছানো চাদরে
ঘুমিয়ে পড়া ঝরা শিউলি নড়ে ওঠে
পুবে হেসে ওঠা নবীন সবিতার বিচ্ছুরিত
সোনালি কিরণ-শিশিরে ঝিলিক তোলা
আলোকের ঝংকারে।
ধবল তুলোর উড়ন্ত অভিসারে
উজ্জীবিত সুনীল আকাশের স্নিগ্ধ রূপে
মুক্তবিহঙ্গের ব্যাকুল বলাকা।
ঘুম ভাঙানিয়া আলোক দ্যুতি আর
শুভ্র কাশের দোলায়িত কোমল পরশে
হারিয়ে যাই
তোমার এ রূপের মোহে।
তেজহীন সম্ভারে এ অপরূপ সাজে
তোমায় দেখে শেষে মুখ ঢাকে লাজে
স্বপ্নের রাজকন্যা!