প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চপ্রযুক্তির একটি ব্রেসলেট তৈরি করেছে মানবাধিকারবিষয়ক গ্রুপ সিভিল রাইটস ডিফেন্ডার। মানবাধিকার ও ত্রাণ সহায়তাকর্মীদের অপহরণের হাত থেকে বাঁচাতে শিগগিরই এই ব্রেসলেট ব্যবহার করা হতে পারে। এই ব্রেসলেটে চাপ দেওয়া হলে তা একধরনের সংকেত তৈরি করবে। সেই সংকেত ফোন ও স্যাটেলাইট নেভিগেশন (স্যাট-ন্যাভ) প্রযুক্তি ব্যবহার করে সতর্কবার্তা পৌঁছে দেবে যে, ব্রেসলেট ব্যবহারকারী বিপদে পড়েছেন। এ ধরনের সংকেত ফেসবুক ও টুইটারের বার্তাগুলোর মতো করে পাঠানো হবে। এতে করে ব্রেসলেট ব্যবহারকারীকে যেখানে রাখা হবে তা শনাক্ত করা যাবে এবং সে অনুযায়ী সহায়তা পাঠানো যাবে। এ ধরনের কিছু ব্রেসলেট চলতি সপ্তাহে তৈরি করা হয়েছে। আরও অনেক ব্রেসলেট তৈরি করতে তহবিল সংগ্রহ করার চেষ্টা চলছে। বিবিসি।