রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবীর নন্দিনী তিনি। নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে এই নাটকের শততম প্রদর্শনীতে অভিনয় করলেন কদিন হলো। এবারের সময়ের তারকা ছোট পর্দা এবং মঞ্চের এই জনপ্রিয় মুখ— মঞ্চে প্রথম নাটক—রক্তকরবী, ২০০১ সালের ৩০ নভেম্বর।‘রক্তকরবী’ নাটকের প্রিয় সংলাপ—রক্তকরবী নাটকে অধ্যাপকের সংলাপটা আমার খুব প্রিয়: বাঘকে খেয়ে বাঘ কখনো বড় হয় না, কেবল মানুষই মানুষকে খেয়ে ফুলে ওঠে।আলাদিনের দৈত্যের কাছে তিনটি ইচ্ছা—বাংলাদেশের যানজট ও সন্ত্রাস দূর হবে; আমার একটা পিএইচডি ডিগ্রি এবং মিষ্টি, আইসক্রিম, চকলেট খাব কিন্তু মোটা হব না।আয়নায় নিজেকে দেখে ভাবি—বড় হচ্ছি, বুদ্ধি কি আদৌ হচ্ছে!অবসরের সঙ্গী—ইন্টারনেট।আমার পরান যাহা চায়—বিশ্বভ্রমণে যেতে চায়।যে কারণে অভিনয় করি—পৃথিবীর সবাই তো অভিনেতা, তাই আমিও অভিনয় করি।আমার প্রিয় মুখ—আমার মা।নিজেকে টিভির পর্দায় দেখলে ভাবি—কেন এই ভদ্রমহিলা টেলিভিশনে আসে!প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে যা মনে হয়েছিল—সে অনেক ছোটবেলায় প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই। তখন বয়স মাত্র আড়াই বছর। সে সময় কিছুই মনে হয়নি। আর এখন ক্যামেরার সামনে দাঁড়ালে পা ঠকঠক করে কাঁপে।এ দেশে যাঁদের অভিনয় আমাকে মুগ্ধ করে—জয়া আহসান, আবুল হায়াত।সব সময় সঙ্গে রাখি—নিজেকে।যার জন্য জীবনবাজি রাখতে পারি—তোমার জন্য ধরেছি আমার সর্বস্ব বাজি।নিজের সেরা রান্না—রান্না একদমই করতে পারি না, তবে যেকোনো কিছু সিদ্ধ করতে পারি।সামনে যে কাজটি করব ভাবছি—মাস্টার্স শেষ করে যেকোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার আবেদন করব।সবার চেয়ে আপন যে জন—বই।স্থপতি অপি করিমের স্বপ্ন—অভিনেত্রী অপি করিমের মতো সফল স্থপতি হতে চাই।আমার হাসি নিয়ে শোনা সেরা মন্তব্য—আমার এক চাচা বলেছিলেন, আমার হাসি দুই নেত্রীর মধ্যে সেতুবন্ধ তৈরি করতে পারে।এ মুহূর্তে যে গাইতে ইচ্ছে করছে—প্যাস্টেলে আঁকা ঘরবাড়ি, কাঠকয়লায় বর্ণমালা, ধানখেতে বই ছিঁড়ে ফেলি, শেষ হয়ে যায় অঙ্ক কষা হাওয়ায়।সাক্ষাৎকার: সিদ্ধার্থ মজুমদার