অপেক্ষার প্রহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি সৌদি আরব থেকে বলছি। আমি সৌদির রাজধানী রিয়াদে আছি। আমার বাসা কিং খালেদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরসংলগ্ন তুমামা আবাসিক এলাকায়। প্রতিদিন ঘুম ভাঙে কোনো না-কোনো বিমানের শব্দে। প্রথম এখানে যখন আসি, তখন ঘুম হতো না বিমানের শব্দে, আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। এখন আর বিমানের শব্দকে সমস্যা মনে হয় না, বন্ধুই মনে হয়। প্রতিদিন কত বিমান ওড়ে আর নামে। আমি শুধু ভাবি, কবে যাব মাতৃভূমি বাংলাদেশে আর কবে দেখব মমতাময়ী মা-বাবা, ভাইবোনসহ সব প্রিয়জনকে। কবে হাঁটব সবুজ ধানের কোলঘেঁষে। নদী-পুকুর-গ্রাম, মাঠের পর মাঠ কত দিন দেখি না। তখন নিজের অজান্তেই বুকটা কেঁদে ওঠে আর চোখ দিয়ে শ্রাবণের মেঘ বৃষ্টি হয়ে ঝরতে থাকে। চোখ খুলে তাকালেই শুধু মরুভূমি। বালু আর পাথর ছাড়া কিছুই দেখতে পাই না। সত্যিই, সব দেশের রানি আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশকেই মানায়। মা-বাবা, ভাইবোন আর সব প্রিয়জনকে ভুলে থাকতে হয়, নিজের দেশকে ভুলে থাকতে হয়। যত পরিশ্রমই করি না কেন, যখন ভাবি, এই তো চুক্তি শেষ হতে আর মাত্র ছয় মাস বাকি; তারপর তো নিজের মাতৃভূমি বাংলাদেশে যাব। মমতাময়ী মা, যিনি সব সময় বাবার শাসন থেকে বাঁচিয়ে দিতেন। সেই মায়ের আদর, বাবার শাসন খুব খুব মনে পড়ে। এখন অপেক্ষাটাকে সঙ্গী করে প্রহর গুনছি, কবে শেষ হবে আমার ‘অপেক্ষার প্রহর’। সবার জন্য শুভ কামনা রইল।মো. কামরুল ইসলামতুমামা আবাসিক এলাকা, সৌদি আরব।