অপ্রতিরোধ্য মরিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি থেকে প্রতিদিন চার কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেতে হয়েছে দৃষ্টিপ্রতিবন্ধী মরিয়মকে। বাবা আলতাব হোসেন নৈশপ্রহরী। বগুড়ার ধুনট উপজেলা চালা পাড়া গ্রামে মরিয়মের বাড়ি। বাবার বাড়ির ভিটাটুকু ছাড়া আর কোনো জমি নেই। এত কষ্টের পরও কোনো বাধাই তাকে হার মানাতে পারেনি। মাঠপাড়া বালিকা উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া মরিয়ম বলছিল, ‘বাবা অভাবে কারণে একই গ্রামের ঠিকাদারের প্রতিষ্ঠানে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন। অনেক দিন পর বাড়িতে আসেন। বাবার এই কষ্ট আমি বুঝতে পেরে কখনো টাকা চাইনি। তাই আমি কোনো ভ্যান বা রিকশায় না উঠে চার কিলোমিটার পথ প্রতিদিন হেঁটে স্কুলে গেছি। ভালো কোনো খাবার বা জামাকাপড়ও চাইনি। জীবনে এক দিনও কারও কাছে প্রাইভেট পড়িনি। নিজের স্কুলশিক্ষকদের কাছে পড়েই জিপিএ-৫ পেয়েছি। সময়মতো বাবা বই-খাতা কিনে দিতে পারেননি। সহপাঠীদের বই নিয়ে অনেক সময় পড়তে হয়েছে।’মরিয়মের মা আছিয়া খাতুন জানান, মেয়েটি জন্মের দুই মাস পর চোখে খোঁচা লাগে। অভাবের কারণে চোখের চিকিৎসা করাতে পারেননি। এ কারণে তার একটি চোখ নষ্ট হয়ে গেছে। এক চোখে দেখতে পায়। তিনি আগে থেকেই জানতেন, তাঁর মেয়ে ভালো ফল করতে পারবে।’