অপ্রত্যাশিত ঘটনা প্রশ্নবিদ্ধ করেছে ভোটকেন্দ্রের পরিবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছু কিছু কেন্দ্রে অপ্রত্যাশিত ও অবাঞ্চিত ঘটনা ঘটেছে। তা কোনোভাবেই কাম্য নয়। এটি ভোটকেন্দ্রের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। যা খুবই দুঃখজনক। আশা করবো ভবিষ্যতে এমনটি আর হবেনা।
নতুন মেয়রের কাছে আমার প্রত্যাশা থাকবে তিনি মুক্তচিন্তা,অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে আমাদের এই ভালোবাসার শহর চট্টগ্রামকে এগিয়ে নেবেন।
নির্বাচনের পূর্ববর্তী সময়ে নগরবাসী যেসব মূল সমস্যা চিহ্নিত করেছে এরই মধ্যে জরুরী ভিত্তিতে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেবেন। পাশাপাশি নারীবান্ধব প্রকল্পও হাতে নেবেন।