অফিস রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক অফিসের বস অত্যন্ত বদরাগী। কর্মচারীরা সবাই তার ভয়ে তটস্থ থাকে এবং প্রতিদিন সময়মতো অফিসে হাজির হয়। একদিন এক কর্মচারী এক ঘণ্টা পর অফিসে প্রবেশ করলেন। তাঁর কপালে ব্যান্ডেজ বাঁধা, জামাকাপড়ে ধুলোবালি।বস: কী ব্যাপার? আজ এত দেরি কেন?কর্মচারী: স্যার, আমি সময়মতোই অফিসে এসেছিলাম। কিন্তু অফিসের সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ পা পিছলে পড়ে গেলাম।বস: এখন নিশ্চয়ই বলবেন, আপনি এক ঘণ্টা ধরে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ছিলেন?কর্মচারী: স্যার, আমার একদিনের ছুটি দরকার।বস: বছরে ৩৬৫ দিনে প্রতি সপ্তাহে দুদিন করে ৫২ সপ্তাহে আপনি সাপ্তাহিক ছুটি পান মোট ১০৪ দিন। বাকি রইল ২৬১ দিন। প্রতিদিন ১৬ ঘণ্টা আপনি অফিসের বাইরে কাটান। সে হিসাবে আপনি অফিসের বাইরে থাকেন মোট ১৭০ দিন। বাকি রইল ৯১ দিন। প্রতিদিন ৩০ মিনিট করে আপনাকে চা পানের বিরতি দেওয়া হয়। হিসাব অনুযায়ী, রইল বাকি ৬৮ দিন। প্রতিদিন এক ঘণ্টা করে আপনাকে দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়। রইল বাকি ২২ দিন। দুদিন আপনি অসুস্থতার জন্য ছুটি কাটান। রইল ২০ দিন। বছরে ১৯ দিন থাকে সরকারি ছুটি, রইল আর ১ দিন।সেই একটা দিনও আপনি ছুটি কাটাতে চান?!বস বলছেন কর্মচারীকে, ‘আপনি কি মৃত্যুর পরের জনমে বিশ্বাস করেন?’কর্মচারী: জি স্যার।বস: হুমম্, করারই কথা। গতকাল আপনি মায়ের মৃত্যুবার্ষিকীর কথা বলে অফিস থেকে ছুটি নেওয়ার পর আপনার মা অফিসে এসেছিলেন, আপনার সঙ্গে দেখা করতে!ইন্টারভিউ বোর্ডে প্রার্থীকে প্রশ্ন করছেন কর্মকর্তা, ‘আপনি কোন ধরনের কাজে বিশেষ দক্ষ?’প্রার্থী: আমি লেখালেখি করি। আমার দুটো বই বেরিয়েছে, আরও একটা উপন্যাস লেখছি।কর্মকর্তা: সে তো ভালো কথা। কিন্তু আমি আসলে জানতে চাইছিলাম, অফিসে থাকাকালীন আপনি আমাদের কী ধরনের কাজে দক্ষতা দেখাতে পারবেন?প্রার্থী: আমি অফিসে থাকাকালীন লেখালেখি করি না, সে কথা কখন বললাম?ইন্টারভিউ বোর্ডে প্রার্থীকে বলছেন কর্মকর্তা, ‘আমাদের এখানে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হবে।’প্রার্থী: সে ক্ষেত্রে আমিই বোধহয় আপনার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য প্রার্থী।কর্মকর্তা: কীভাবে?প্রার্থী: আমি গত চার মাসে ১০ বার চাকরিস্থল বদল করেছি।সংগ্রহ: মো. সাইফুল্লাহ