অফিসে ঘুম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের রাতে ভালোই ঘুমিয়েছেন। তবু কর্মক্ষেত্রে বসে ঘুম পাচ্ছে? এ সমস্যার জন্য বিষণ্নতা ও স্থূলতাকে দায়ী করতে পারেন। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট কলেজ অব মেডিসিনের মনোবিজ্ঞানী হুলিও ফার্নান্দেজ-মেনদোজা ও তাঁর সহযোগীরা এ কথা জানিয়েছেন। এ গবেষণা প্রতিবেদন স্লিপ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, স্থূলকায় মানুষ রাতে ঘুম হোক আর না হোক—দিনের বেলায় ক্লান্ত হয়ে পড়তে পারেন। আবার বিষণ্নতার মতো মানসিক কারণে অনেকের রাতে ঘুমের ব্যাঘাত ঘটে। তাঁরাও দিনের বেলায় যখন-তখন ঝিমুনিতে আক্রান্ত হতে পারেন। আইএএনএস।