অবজারভেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের প্রথম অ্যানাটমি ক্লাস নিচ্ছেন অভিজ্ঞ একজন প্রফেসর। সার্জারি টেবিলে একটি ডেডবডি রেখে তিনি তাঁর ছাত্রছাত্রীদের ব্রিফ করতে শুরু করলেন। শুরুতেই তিনি তাঁর ছাত্রছাত্রীদের দুটো উপদেশ দিলেন। ‘ছাত্রছাত্রীরা, তোমরা সব সময় মনে রাখবে যে ডাক্তারি পেশা হচ্ছে একটি মহৎ পেশা। তাই দুটো বিষয় সব সময় খেয়াল রাখবে। প্রথমত, এখানে ঘেন্না, বিরাগ বা বিরক্তির কোনো স্থান নেই।’ এই বলে প্রফেসর নিজেই ডেডবডির মুখ হাঁ করিয়ে তাঁর তর্জনী দিয়ে ডেডবডির জিহ্বা ঘষে নিজের জিহ্বায় লাগালেন। এবার তিনি তাঁর ছাত্রছাত্রীদেরও একই কাজ করার নির্দেশ দিলেন। ছাত্রছাত্রীরা প্রথমে দোনামনা করলেও প্রফেসরের দেখাদেখি একে একে সবাই ডেড বডির জিহ্বায় আঙুল ঘষে যার যার জিহ্বায় লাগাল।সবার আঙুল চোষা শেষ হলে প্রফেসর তাঁর ছাত্রছাত্রীদের উদ্দেশে দ্বিতীয় উপদেশটি শোনালেন। ‘ছাত্রছাত্রীরা, দ্বিতীয়ত, তোমরা যে বিষয়টি আরও গুরুত্ব দিয়ে খেয়াল রাখবে তা হলো, অবজারভেশন। প্রতিটি জিনিস, প্রতিটি ব্যাপার খুব খুঁটিয়ে খুঁটিয়ে মনোযোগ সহকারে খেয়াল করবে। অবজারভেশন তীক্ষ না হলে শেখার মধ্যেও গলদ থেকে যাবে। আজকে আমি তোমাদের অবজারভেশন-ক্ষমতা এত দুর্বল দেখে খুব হতাশ হয়েছি। তোমরা কেউই একবারের জন্যও ভালো করে লক্ষ করলে না যে আমি ডেডবডির মুখে ঢুকিয়েছিলাম আমার তর্জনী আর আমার মুখে ঢুকিয়ে চুষছিলাম আমার মধ্যমা।’ হুমায়ুন কবির, ওয়েবসাইট অবলম্বনে