অবরোধে ক্রিকেট প্র্যাকটিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধে ক্রিকেট প্র্যাকটিস
অবরোধে ক্রিকেট প্র্যাকটিস

 আপনাদের ডাকা অবরোধের ফলে ক্রিকেটের ক্ষতি হচ্ছে। সামনেই তো বিশ্বকাপ।
 পজিটিভলি ভাবুন। ক্রিকেটাররা চাইলে রাস্তায় পিকেটিং করে থ্রোয়িং প্র্যাকটিসটা করে নিতে পারে। পুলিশকে স্টাম্প মনে করে ঢিল ছুড়বে, হেলমেটে লাগলেই ডিরেক্ট হিট। তাই আমি আশ্বস্ত করতে পারি, আমাদের অবরোধ ক্রিকেট ফ্রেন্ডলি।
 আর?
 ক্রিকেটাররা যদি লাঠি দিয়ে দু–চারটা গাড়ির গ্লাস ভাঙে, তাহলে পুল শট আর হুক শটে দুর্বলতা কেটে যাবে। নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে এটা খুবই কাজে দেবে। আসলে সবার সুবিধার কথা চিন্তা করেই অবরোধ ডেকেছি।
 আর?
 আর যদি পুলিশ ধাওয়া দেয়, তবে প্রাণপণে দৌড়াবে। রানিং বিটুইন দ্য উইকেটের জন্য এটা অনেক উপকারী। বোলিং রান আপে সমস্যা থাকলেও দূর হয়ে যাবে। ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই এই অবরোধের ডাক। আমরা তো গণমানুষের রাজনীতি করি।
 কিন্তু এই যে সাধারণ মানুষ পুড়িয়ে মারছেন, নাশকতা করছেন, যদি গণমানুষ আপনাদের ধাওয়া করে, তাহলে বাঁচবেন কীভাবে? রানিং বিটুইন দ্য উইকেটের প্র্যাকটিসটা আপনারাও করে রাখুন। যেকোনো দিন কাজে লাগবে।