অবশেষে নিজস্ব ভবনে ফেনী নিবন্ধন কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা নিবন্ধন (রেজিস্ট্রার) ও সদর উপনিবন্ধন (সাব-রেজিস্ট্রার) কার্যালয় অবশেষে নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়েছে। নির্মাণের প্রায় দেড় বছর পর বিদ্যুৎসংযোগ দেওয়া হলে ৯ জুলাই ভবন উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী। এ সময় জেলা নিবন্ধক শ ম সাইদুর রহমানসহ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।নিবন্ধন কার্যালয় সূত্র জানায়, ফেনী জেলা নিবন্ধন, উপনিবন্ধন কার্যালয় এবং নকলখানা দীর্ঘ ৯০ বছর শহরের উত্তর ডাক্তারপাড়ায় দুটি পৃথক ভাড়া বাড়িতে কার্যক্রম চালিয়ে আসছিল। ২০০৯ সালে নিজস্ব ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। গণপূর্ত বিভাগ দরপত্রের মাধ্যমে দুই কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে ২০১২ সালের জানুয়ারিতে জেলা নিবন্ধন কার্যালয়ের নির্মাণকাজ শেষ হয়। এরপর বারবার আবেদন করেও বিদ্যুৎ-সংযোগের জন্য দেড় বছর অপেক্ষা করতে হয়েছে। ইতিমধ্যে ১ দশমিক ৫ কিলোওয়াটের সোলার প্যানেলও স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর ‘নির্মাণের দীর্ঘ সময় পরও ফেনী জেলা নিবন্ধন কার্যালয় স্থানান্তার হচ্ছে না’ শিরোনামে প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আলোকিত চট্টগ্রামে একটি প্রতিবেদন ছাপা হয়।