অবশেষে ভরাট হচ্ছে খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মুরাদপুর-অলি খাঁ মসজিদ সড়কের খানাখন্দ ভরাটের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। সড়ক সম্প্রসারণের কাজ ও খানাখন্দের কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন চলাচলকারীরা। সড়কটির অবস্থা এতই শোচনীয় পর্যায়ে পৌঁছে যে প্রতিদিন কোনো না কোনো যানবাহন বিকল হয়ে যানজট লেগে থাকত। জানা যায়, গত বুধবার থেকে সড়কের খানাখন্দ ভরাটের কাজ শুরু করেছে চউক। প্রথমে অলি খাঁ মসজিদ থেকে পাঁচলাইশ মোড় পর্যন্ত গর্তগুলো ভরাট করা হচ্ছে। বালু ও ইটের খোয়া দিয়ে গর্ত ভরাট করায় এখন যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে না। চলাচলকরীদের দুর্ভোগ অনেকখানি লাঘব হয়েছে।সড়ক সম্প্রসারণ প্রকল্পের পরিচলক চউকের প্রকৌশলী শাহাবুদ্দিন খালেদ বলেন, ‘সড়কের সব খানাখন্দ দ্রুত ভরাট করা হচ্ছে।’ তিনি বলেন, ‘সড়ক সম্প্রসারণের কাজ চলার সময় মানুষের কিছুটা দুর্ভোগ হয়। কিন্তু সেটা সাময়িক। সড়ক প্রশস্ত হলে চলাচলে সুবিধাটাও পাবে জনসাধারণ।’ প্রসঙ্গত, মুরাদপুর-অলি খাঁ মসজিদ সড়কের দুরবস্থার চিত্র নিয়ে প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে প্রতিবেদন প্রকাশিত হয় গত মঙ্গলবার।