অবশেষে সংস্কার হচ্ছে বন্দর টোল সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের সলিমপুর ও চট্টগ্রাম বন্দরের সংযোগকারী টোল সড়কের সংস্কারকাজ অবশেষে শুরু হয়েছে। ২০ ফেব্রুয়ারি সড়কের সংস্কার শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান এশিয়ান ট্রাফিক টেকনোলজি। দৈনিক প্রথম আলোর চট্টগ্রামবিষয়ক ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে ৭ ফেব্রুয়ারি ‘সাত বছরে সংস্কার হয়নি একবারও’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।১২ কিলোমিটার দৈর্ঘ্যের টোল সড়কের বিভিন্ন স্থানে ১ কিলোমিটারের মতো খানাখন্দ রয়েছে। ঠিকাদারি সংস্থা এসব খানাখন্দ সংস্কার করছে। তবে সংস্কারকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন সড়কে চলাচলকারী যানবাহন চালকেরা। একাধিক চালক মন্তব্য করেন, যেভাবে ইট ব্যবহার করে সড়কের সংস্কার করা হচ্ছে, বর্ষা শুরু হতে না হতে সড়কে আবারও খানাখন্দের সৃষ্টি হবে। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান এশিয়ান ট্রাফিক টেকনোলজির মহাব্যবস্থাপক এম এ মতিন প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের বড় বড় গর্ত সংস্কার করার কথা সরকারের। কিন্তু সরকার তা না করায় দায়িত্বটি বর্তেছে আমাদের ওপর। চুক্তি মোতাবেক পাঁচ থেকে ছয় মাস আগেও আমরা ছোটখাটো সংস্কারকাজ করেছি। কিন্তু বৃষ্টির কারণে তা দীর্ঘস্থায়ী হয়নি।’এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগ চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানটির মেয়াদ শেষ পর্যায়ে । তাই তারা তাদের সংস্কারের রুটিন কাজ করে যাচ্ছে। মেয়াদ শেষে সরকার সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে।