অবশেষে সড়ক সংস্কারকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে কক্সবাজারের মহেশখালী উপজেলার চালিয়াতলী-মাতারবাড়ী সড়কের ২০০ মিটার ভাঙা অংশের সংস্কারকাজ শুরু হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর থেকে চলছে সংস্কারকাজ। চলতি বছরের ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে ওই সড়কের চার কিলোমিটারের বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্র জানায়, ভাঙা সড়ক মেরামত করার জন্য প্রায় ২১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর ওই কাজের দায়িত্ব পান ঠিকাদার আবদুল কুদ্দুস। কার্যাদেশ মতে, মাটি, বালু ও ইট দিয়ে সড়ক সংস্কার করার কথা।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, ভাঙা সড়কে মাটির পাশাপাশি বালু দিয়ে সংস্কার করছেন ঠিকাদারের নিয়োজিত শ্রমিকেরা। পরে ইট বিছানো হচ্ছে।
ঠিকাদার আবদুুল কুদ্দুস বলেন, এক মাসের মধ্যে সংস্কারকাজ শেষ করে কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে।
স্থানীয় লোকজন জানায়, সড়ক ভাঙা থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তি সয়ে চলাচল করতে হচ্ছে মাতারবাড়ী ও ধলঘাট ইউনিয়নের বাসিন্দাদের।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, ভালোমানের ইট দিয়ে সড়ক সংস্কার করার জন্য দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে বলা হয়েছে।