অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দিল শিক্ষক সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) পটিয়া উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক কল্যাণ ট্রাস্টের অন্তর্ভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও আমানতের টাকা প্রদান অনুষ্ঠান ৫ আগস্ট অনুষ্ঠিত হয়। পটিয়া ডাকবাংলোর শিক্ষক ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সাধারণ সম্পাদক অরুণ কুমার মিত্রের পরিচালনায় উদ্বোধক ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এ কে এম আবদুল ওহাব চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সাউথ ব্রিজ নেভিগেশনের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমদ ছিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন সমিতির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অঞ্জন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুস ছালাম, পটিয়া উপজেলার সভাপতি শেখ মোহাম্মদ মুছা, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ আবু তৈয়ব ও সাধারণ সম্পাদক সৈয়দ মো. খালেদ। বক্তব্য দেন নজরুল ইসলাম, মোহাম্মদ আবদুল গনি, আবদুল জলিল, আবদুল মান্নান, প্রমোদ রঞ্জন বড়ুয়া, অজয় দাশ, মিলন কান্তি দাশ, জামাল উদ্দিন মোহাম্মদ ইছহাক, আবদুল হাকিম, হারুনুর রশিদ ছিদ্দিকী প্রমুখ। সভায় প্রয়াত দুই শিক্ষকের পরিবারসহ ১৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে আমানতের টাকা দেওয়া হয়। এ ছাড়া ১৯৯৭ থেকে ২০১১ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত ২৭১ জন শিক্ষকদের মধ্যে ৪২ লাখ ৭১ হাজার টাকা দেওয়া হয়।