আবৃত্তিকার, নাট্যজন ও শিক্ষক ভাস্বর বন্দ্যোপাধ্যায়। তাঁর মেয়ে নৃত্য ও অভিনয়শিল্পী তাথৈ। এবার জানা যাক বাবা ও মেয়ের পছন্দ-অপছন্দের কথা। ১. কী খেতে ভালো লাগেভাস্বর বন্দ্যোপাধ্যায়: ঝাল ও নোনতা ধরনের খাবারই বেশি ভালো লাগে। মাংসের প্রতি অতটা আকর্ষণ নেই। তবে মাছ ও নিরামিষ বেশ ভালো লাগে।তাথৈ: যেকোনো ধরনের মুরগির পদ ও অনুষ্ঠানের ভারী খাবার ভালো লাগে।২. যে ধরনের সিনেমা পছন্দভাস্বর বন্দ্যোপাধ্যায়: অবসর সময়ে রোমাঞ্চকর ছবি দেখা হয়। ভিন্নধারার ছবি ভালো লাগে। বিনোদনধর্মী চলচ্চিত্র খুব একটা দেখা হয় না।তাথৈ: ভূতের ছবি একদমই পছন্দ করি না। রোমাঞ্চকর, হাসির ও রোমান্টিক ছবি ভালো লাগে।৩. অবসরে যা করি—ভাস্বর বন্দ্যোপাধ্যায়: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব বিষয়ে পড়িয়ে থাকি, সেসব বিষয়ে কাজে লাগে এমন বই অবসরে পড়ি। এ ছাড়া লেখালেখি করি। সময় পেলে গবেষণামূলক ও বিশ্লেষণধর্মী প্রবন্ধ পড়া হয়।তাথৈ: ফেসবুকে থাকি।নয়তো ঘুমিয়ে নিই। এ ছাড়া টেলিভিশন দেখা বা গানও শোনা হয়।৪. যে ধরনের পোশাক পছন্দভাস্বর বন্দ্যোপাধ্যায়: একটু ঢিলেঢালা পোশাক পরতেই ভালো লাগে। পাঞ্জাবি, হাফ হাতার শার্টে স্বচ্ছন্দ্যবোধ করি। কোনো দিন কোট-টাই, স্যুট পরিনি। তাথৈ: লেগিংস, টপ, জিনস, কুর্তা ও সালোয়ার-কামিজ, শাড়ি সব ধরনের পোশাকই পরি। উপলক্ষ বুঝে পোশাক নির্বাচন করি।৫. বিরক্ত লাগেভাস্বর বন্দ্যোপাধ্যায়: সারা দিন পরে বাসায় ফিরে বিশ্রাম নেওয়ার সময় কোনো কাজ করতে হলে।তাথৈ: ঘর গোছাতে।৬. রেগে গেলে যা করিভাস্বর বন্দ্যোপাধ্যায়: নানাভাবে বহিঃপ্রকাশ করি। অনেক চিৎকার করি। আবার মাঝেমধ্যে চুপ করে থেকে রাগটাকে ভেতরেও রেখে দিই। তাথৈ: ভীষণ চিৎকার করি।৭. প্রযুক্তি নিয়ে কারবার—ভাস্বর বন্দ্যোপাধ্যায়: প্রযুক্তিকে স্বাগত জানাই সব সময়। তবে গ্যাজেটের মধ্যে শুধু মুঠোফোনটাই ব্যবহার করা হয়। তাও আমাকে এটা জোর করে কিনে দেওয়া হয়েছিল। মেইল বা অন্যান্য কোনো কিছু হলে আমার মেয়েই দেখে দেয়। তাথৈ: আমি গ্যাজেট-বান্ধব। এমপিথ্রি প্লেয়ার, ল্যাপটপ, স্মার্টফোন ব্যবহার করি। পড়াশোনার জন্য প্রচুর সময় যায় ইন্টারনেটে। ৮. ফ্যাশন বলতে বুঝি—ভাস্বর বন্দ্যোপাধ্যায়: ফ্যাশন বলতে বুঝি যে সময়ের যে চল। তাথৈ: আমার কাছে ফ্যাশন মানে হলো নিজে তৈরি করা। অন্যকে অনুসরণ না করে যেটাতে আমাকে ভালো লাগে সেটা করাই হলো ফ্যাশন।৯. পত্রিকার যে অংশটি আগে পড়া হয়—ভাস্বর বন্দ্যোপাধ্যায়: সাহিত্য ও খেলার পাতা।তাথৈ: বিনোদন ও খেলার পাতা।১০. চা না কফি ভাস্বর বন্দ্যোপাধ্যায়: দুটোই। খাওয়া পড়ে চা-টাই বেশি। সুযোগ পেলে নিজের চা নিজে বানিয়ে খাই।তাথৈ: কফিটাই ভালো লাগে বেশি। নিজের জন্য কখনো চা বানিয়ে খাই না। কেউ বানিয়ে দিলে পান করি। কফিটা নিজে বানিয়ে খাই। অধুনা প্রতিবেদক