প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অবসর সাংস্কৃতিক গোষ্ঠীর দুই বছর মেয়াদি (২০১৬-১৮) কার্যকরী পরিষদ সম্প্রতি গঠন করা হয়েছে। কার্যকরী পরিষদে সঞ্জিত আলমকে সভাপতি, শফিক আহমেদকে সাধারণ সম্পাদক ও সৌভিক চৌধুরীকে সহসাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি শিপ্রা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রণবরাজ বড়ুয়া, সাহিত্য-প্রকাশনা ও অর্থ সম্পাদক মার্জিয়া সুলতানা, প্রচার ও জনসংযোগ সম্পাদক রাজগোপাল, সাংস্কৃতিক সম্পাদক সুমাইয়া আক্তার ও সমাজকল্যাণ সম্পাদক সাইফুজ্জামান। বিজ্ঞপ্তি।