অবসরের শেফালী ঘোষ স্মরণ
‘চট্টগ্রামের আঞ্চলিক গান জাতীয় সংস্কৃতির অমূল্য উপাদান। লোকসংগীত নান্দনিক শিল্পের অন্তর্গত। শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণব আঞ্চলিক গানকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যা দেশ-মহাদেশের সংগীতকেও সমৃদ্ধ করেছে। তাঁরা বাঙালির জাতীয় সম্পদ।’ শেফালী ঘোষের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অবসর সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত স্মরণানুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় নগরের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী সানু দাশগুপ্ত। আলোচনা করেন গীতিকার ও সুরকার আবদুল গফুর হালী, বিশ্বজিত্ সেন, কবিয়াল এম আর আলী, সুকুমার শীল ও দুলাল সরকার। শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান উপস্থাপনা করেন শারমিন আকতার। সংগঠনের সভাপতি সঞ্জিত বণিক বলেন, নতুন প্রজন্মের কাছে শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষের অবিস্মরণীয় গানগুলো জনপ্রিয় করে তোলাই আমাদের উদ্দেশ্য।’