অবহিতকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে পরিবার পরিকল্পনা বিভাগ ও এনজেন্ডার হেলথ-বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিবার পরিকল্পনা পদ্ধতিবিষয়ক অবহিতকরণ সভা ১৮ জুলাই ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ইফতেখার আহেমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জুলেখা আক্তার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিসিএসডিপির প্রকল্প ব্যবস্থাপক মঈন উদ্দিন আহমেদ, চিকিৎসা কর্মকর্তা আরিফা খাতুন ও মুজিবর রহমান।