প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই যে দেখেন ঢাকার শহর আজ পানিতে ঢাকা
কী লাভ তাতে ঢাকাবাসীর বলুন দেখি, কাকা?
এই শহরে পানির অভাব ঘুচছে না তো মোটে
নোংরা পানি কখনো কি উঠবে কারোর ঠোঁটে?
একটু সবাই মনে করার চেষ্টা করুন প্লিজ
এই রকমই বলেছিলেন ওই কবি কোলরিজ!
যে ওয়াসার ব্যর্থতাতে নোংরা পানির নহর—
দিচ্ছে ঢেকে যখন তখন প্রিয় ঢাকার শহর—
সে-ই ওয়াসাই যখন দেখি বাড়ায় পানির দাম
রাগ হবে না? বলুন দেখি ভুল কিছু বললাম?
‘পানির দামে’ এই ঢাকাতে মিলবে না আর পানি
নোংরা পানি যখন তখন মিলতে পারে জানি!
যা চাই তাহা পাই না, তবে চাই না যা তা-ই পাই
পাই-বা না পাই নেয় ওয়াসা ঠিক বুঝে পাই পাই!